অনলাইন ডেস্কঃ
পশ্চিম আফ্রিকার দেশ মালির দোয়েঞ্জা নামক স্থানে মাইন বিস্ফোরণে চার বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত চারজন গুরুতর আহত হন।
২৮ ফেব্রুয়ারি, বুধবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে উত্তর মালিতে এ ঘটনা ঘটে। বুধবার দিবাগত রাত পৌনে ১টায় বাংলাদেশ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
নিহত ব্যক্তিরা হলেন- ওয়ারেন্ট অফিসার আবুল কালাম, পিরোজপুর (৩৭ এডি রেজি. আর্টি.), ল্যান্স কর্পোরাল আকতার, ময়মনসিংহ (৯ ফিল্ড রেজি. আর্টি.), সৈনিক রায়হান, পাবনা (৩২ ইবি) সৈনিক (পাচক) জামাল, চাপাইনবাবগঞ্জ (৩২ ইবি)।
আহতরা হলেন- কর্পোরাল রাসেল, নঁওগা (৩২ ইবি), সৈনিক আকরাম, রাজবাড়ি (৩২ ইবি), সৈনিক নিউটন, যশোর (১৭ বীর), সৈনিক রাশেদ কুড়িগ্রাম (৩২ ইবি)। আহতদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
মালিতে নিয়োজিত অন্যান্য বাংলাদেশি শান্তিরক্ষীরা নিরাপদ আছেন বলে জানিয়েছে আইএসপিআর।
প্রাইভেট ডিটেকটিভ/১ মার্চ ২০১৮/রুহুল আমিন