April 6, 2026, 11:10 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

অপারেশনে একধাপ অগ্রগতি দুই শিশুকে আলাদা করার

প্রাইভেট ডিটেকচিভ ডেস্কঃ

mostbet

জোড়া মাথার শিশু (প্যারাসিটিক টুইন্স) রাবেয়া-রোকাইয়ার চিকিৎসার দ্বিতীয় ধাপেও সফলতা পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। গতকাল শিশু দুটির মস্তিষ্কের মূল রক্তনালি বন্ধ করে বিকল্প পথ সচল করা হয়। সকাল ৯টায় শিশু দুটিকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। দুপুর দেড়টা পর্যন্ত চলে এই প্রক্রিয়া। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তানভীর আহমেদ বলেন, আমাদের দেখার বিষয় ছিল মূল রক্তনালি বন্ধ করে দেওয়া হলে বিকল্প রক্ত চলাচলের পথ তৈরি হয় কি না। এ পর্যন্ত আমরা সফল বলতে পারি। বিকল্প রক্ত চলাচলের পথ তৈরি হচ্ছে এবং বিকল্প পথে রক্ত চলাচল শুরু হয়েছে। এখন আমরা পরবর্তী ধাপের কথা চিন্তা করতে পারি। তিনি বলেন, যদি আমরা ব্যর্থ হতাম তাহলে আজই শিশু দুটির মৃত্যু হতো। বিভিন্ন পরীক্ষা করার পরে আমরা নিশ্চিত হলাম রক্তনালি বন্ধ করা যায়। আমরা অপারেশনের মাঝ পথে শিশু দুটির বাবা-মাকে ডাকি, তাদের অনুমতি নিয়ে আমরা স্থায়ীভাবে রক্তনালি বন্ধ করি। যে পদ্ধতিতে এগোচ্ছে পুরো প্রক্রিয়া তা বিশ্বের জন্য এবং আমাদের জন্য প্রথম অভিজ্ঞতা। প্রথম ২৪ ঘণ্টা খুবই ঝুঁকিপূর্ণ। তবে ওরা ভালো আছে, আমাদের বিশেষ পর্যবেক্ষণে আছে। হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান,  যমজ মাথার এমআরআই এবং সিটি স্ক্যান করা হবে। রিপোর্ট দেখে পরবর্তী চিকিৎসা শুরু করব আমরা।

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১মার্চ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর