সাদুল্যাপুর প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় দুর্বৃত্তের দেওয়া পেট্রোলের আগুনে পুড়ে গেছে তছলিম উদ্দিন বিদ্যা নিকেতন ও বকশিগঞ্জ আইডিয়াল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। বুধবার (২১ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার বকশিগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আগুনে মুল্যবান কাগজপত্র ,আসবাবপত্র ও নগদ টাকাসহ অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠানে আগুন দেওয়ার খবর পেয়ে ভোর রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। এছাড়া বুধবার দুপুরে সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বোরহান উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান ,ভোর রাতে হঠাৎ করেই তছলিম উদ্দিন বিদ্যা নিকেতন ক্যাম্পাসের ভিতরে আইডিয়াল নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের অফিস কক্ষে আগুন দেখতে পাওয়া যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বিদ্যালয়ের অফিস ও শ্রেণি কক্ষে। এক পর্যায়ে আগুনে টিনসেড ব্লিডিংয়ের দরজা- জানালা , চেয়ার টেবিল,শ্রেণি কক্ষের বেঞ্চ ও বই-খাতা পুড়ে যায়। এছাড়া আগুনে অফিস কক্ষে থাকা বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কাগজ ,জমির দলিল,নগদ এক লাখ টাকা ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার সনদপত্র পুড়ে ছাই হয়ে গেছে । খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে আসার আগেই স্থানীয় লোকজন চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিদ্যালয়ের পরিচালক সাবেক ইউপি সদস্য মোঃ রুহুল আমিন বলেন,‘স্থানীয়ভাবে আগুন নিয়ন্ত্রণ করা গেলেও রক্ষা করা যায় নি আসবাবপত্র ,দলিল,মূল্যবান কাগজপত্র, কম্পিউটার, ল্যাপটপ, ফটোস্ট্যাট মেশিন ও নগদ এক লাখ টাকা। আগুনে পুড়ে শিক্ষা প্রতিষ্ঠানের ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া আগুনে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার(২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত) শত শত শিক্ষার্থীর মূল সনদপত্র পুড়ে গেছে।
এতে কোমলমতি শিক্ষাথীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
তিনি অভিযোগ করে বলেন ,‘স্কুল দুটির প্রতিষ্ঠানলগ্ন থেকেই প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত আবাসিক-অনাবাসিকের শিক্ষার্থী ভালো ফলাফল করেছিল।
এ কারণে দিন দিন শিক্ষাথীর সংখ্যাও বাড়ছে। বর্তমানে আটশ শিক্ষার্থী রয়েছে । প্রতিষ্ঠানের প্রতি ঈর্ষাণিত হয়ে স্থানীয় একটি চক্র পেট্রোল ঢেলে আগুন যে ক্ষতি হয়েছে তা এই মুহূর্তে কাটিয়ে উঠা সম্ভব নয়। তিনি প্রতিষ্ঠানে আগুন দেওয়ার ঘটনায় অজ্ঞাতদের আসামি করে সাদুল্যাপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
এ বিষয়ে সাদুল্যাপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বোহান উদ্দিন বলেন, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্ত করা হচ্ছে। এছাড়া পুরো বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে । ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত করার চেষ্টা চলছে। এছাড়া পেট্রোল ঢেলে আগুন দেওয়ার হয়েছে কি না তা আলামত পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা প্রক্রিয়াধী আছে।
প্রাইভেট ডিটেকটিভ/২৭ ফেব্রুয়ারি ২০১৮/রুহুল আমিন