April 4, 2026, 10:12 pm

সংবাদ শিরোনাম
হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ

জগন্নাথপুরে বসন্ত মেলার নামে অশ্লিল যাত্রা গান ও জুয়ার আসর বন্ধের দাবিতে ফুঁসে ওঠেছে এলাকাবাসী

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::

mostbet


সুনামগঞ্জের জগন্নাথপুরে কলকলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের উত্তরের মাঠে বসন্ত মেলার নামে অশ্লিল যাত্রা গান ও জুয়ার আসর বন্ধের দাবিতে প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী। মেলার নামে প্রকাশ্যে অশ্লীলতা ও জোয়া খেলা বন্ধের দাবিতে ফুঁসে উঠেছেন স্থানীয় গ্রামের লোকজন। এতে যে কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারে। এ নিয়ে সচেতন মহলের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। মেলা বন্ধ না হলে মেলার আয়োজনকারী ও সচেতন মহলের মধ্যে বড় ধরণের সংঘর্ষের আশঙ্কায় শঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের উত্তরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সীমান্তে সাদিপুর গ্রামের কিছু সংখ্যাক কতিপয় লোকজন বসন্ত মেলার নামে গত ৮ ফেব্রুয়ারী থেকে যাত্রাগান, মদ, জুয়া ও অসামাজিক কার্যকলাপের আয়োজন করেছিল এলাকাবাসী প্রতিরোধের মুখে পিছু হটে মেলার আয়োজন করতে ব্যর্থ হয়ে ইদানিং আবার নতুন করে মেলা আয়োজনের জন্য উদ্যোগ গ্রহণ করে।
স্থানীয়রা জানান, ইদানিং জগন্নাথপুরে বেড়েই চলেছে মেলার নামে অশ্লীলতা ও জোয়া খেলা। এতে বিপথগামী হচ্ছে যুব,ছাত্র ও তরুণ সমাজ। বাড়ছে অপরাধ প্রবণতা। প্রতিবছর উপজেলার বিভিন্ন স্থানে মেলার নামে এসব অশ্লীলতা ও জোয়া খেলা বসানোর প্রস্তুতি নিয়ে থাকেন বলে জানান স্থানীয়রা। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে মেলার নামে এসব অশ্লীলতা নৃত্য ও কেডি ঘর বসিয়ে জোয়া খেলার আসর দিয়ে রমরমা বাণিজ্যের আয়োজন করে থাকেন। যদিও এসব মেলা বন্ধের দাবিতে এলাকার সচেতন মহল প্রতিবাদ ও আন্দোলন আসছেন। বিগত দিনে জগন্নাথপুর উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হক সহ প্রায় ৩শতাধিক গ্রামবাসীর স্বাক্ষরিত স্মারকলিপি সুনামগঞ্জের জেলা প্রশাসক,পুলিশ সুপার, জগন্নাথপুর ও দক্ষিন সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং অফিসার ইনচার্জ (ওসি) সহ জনপ্রতিনিধির নিকট দাখিল করা হয়েছিল। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছিল, এলাকার শান্তি শৃংখলা বজায় রাখতে যাত্রার নামে অসামাজিক কার্মকান্ড বন্ধ করতে দাবী জানানো হয়েছিল।
বসন্ত মেলার নামে যাত্রা ও জুয়ার আসর বন্ধের জন্য গতকাল সোমবার স্থানীয় সাদিপুর গ্রামে কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাসিমের সভাপতিত্বে ইউপি সদস্য আব্দুল কাইয়ুমের পরিচালনায় আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। আলোচনা সভায় সকলের মতামতের ভিত্তিতে জগন্নাথপুর উপজেলা ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার গ্রাম ভিত্তিক মেলা প্রতিরোধ কমিটি গঠন করা হয়। দক্ষিণ সুনামগঞ্জের হলদারকান্দি গ্রামের সাবেক চেয়ারম্যান মো. জালাল উদ্দিন, মো. আব্দুল হামিদ,কামাল উদ্দিন। বুড়মপুর গ্রামের আব্দুল মজিদ,মাওলানা আব্দুল খালিক, মো. সুন্দও আলী, আমরীয়া গ্রামের ইফতেখার হোসেন  লেচু মিয়া), মো.লেবু মিয়া, কামাল উদ্দিন, আবু নাসের। জগন্নাথপুর উপজেলার সাদিপুর গ্রামের হাজী বশির উদ্দিন, আবু তালেব, শাহ আব্দুল মোতালেব, মুক্তিযোদ্ধা আব্দুল হক, শফি মিয়া, আব্দুল সালাম, বর্তমান মেম্বার আব্দুল কায়ুম। শ্রীধর পাশা গ্রামের নজরুল ইসলাম, আব্দুল মালিক, মাওলানা শামসুল ইসলাম, মাওলানা যোবায়ের আহমদ, মাওলানা শিব্বির আহমদ, কাদিপুর গ্রামের মুহিবুর রহমান, সাবেক মেম্বার জিলু মিয়া, আলী মিয়া, আব্দুস সোবহান, সাবেক মেম্বার আব্দুল মইন। খামারখালি গ্রামের বর্তমান চেয়ারম্যান আব্দুল হাশিম, আবুল বশর, মঈন উদ্দিন, পাড়ারগাঁও গ্রামের যুবলীগ নেতা আলাল হোসেন,আলমগীর কবির, বর্তমান মেম্বার তেরা মিয়া। কালিকান্দি গ্রামের মাওলানা জমির উদ্দিন, দেলোয়ার হোসেন, সুয়েব আহমদ। জগদীশপুর গ্রামের সুহেল মিয়া তালুকদার, সাবেক মেম্বার আজিজুল মিয়া, লেবু মিয়া, আজাদ মিয়া, আজাদ মিয়া, মাওলানা রুহুল আমিন। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
সভায় সিন্ধান্ত নেওয়া হয়, দুঃখজনক হলেও সত্যি ইতোমধ্যে সাদিপুর গ্রামের উত্তরে দক্ষিন সুনামগঞ্জ উপজেলার সীমান্তে সাদিপুর গ্রামের মেলা বসানো চেষ্টা করছেন এ মেলা রুখেদেব  এবার মেলার বিরুদ্ধে সাধারন জনতা সহ ফুসে উঠছেন এলাকাবাসী সহ সকলে মিলে এটা প্রতিরোধ করবো। বসন্ত মেলার নামে অশ্লীলতা ও জোয়া খেলার আসর বসানোর প্রস্তুতি চলছে এটা হতে দেবনা।
এখানে কোন অবস্থায় মেলা বসাতে দেয়া হবে না। যে কোন মূল্যে প্রতিরোধ করা হবে। এরপরও যদি মেলা বসানো হয়, তাহলে সর্বস্থরের জনতাকে সাথে নিয়ে বাধা দেয়া হবে। এতে বড় ধরণের অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারে। তাই এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এখানে মেলার নামে অসামাজিকতা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
এ ব্যাপারে জানতে চাইলে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হারুনুর রশিদ চৌধুরী বলেন, বসন্ত মেলার এ স্থানে হবেনা মেলা হলে আমরা প্রশাসনিক ভাবে ব্যবস্থা গ্রহণ করবো।

প্রাইভেট ডিটেকটিভ/২৬ ফেব্রুয়ারি ২০১৮/রুহুল আমিন

Share Button

     এ জাতীয় আরো খবর