April 16, 2026, 2:01 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

হেডফোন কেরে নিল প্রাণ

অনলাইন ডেস্কঃ

mostbet

কানে এয়ারফোন লাগিয়ে ট্রেন লাইনের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় চলন্ত ট্রেনে কাটা পড়ে ৬ কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার দিনগত মধ্যরাতে রাতে উত্তর প্রদেশের হাপুর নামের একটি এলাকায়। এঘটনার আহত এক কিশোর। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন।

এ ব্যাপারে স্থানীয়দের বরাত দিয়ে বিভিন্ন সংবাদ সংস্থা জানায়, এই ৬ কিশোরের কানে এয়ারফোন লাগানো থাকায় এরা প্রবল গতিতে ছুটে আসা ট্রেনের শব্দ শুনতে পায়নি। ট্রেনে কাটা পড়ার পরপরই এদের মৃত্যু হয়েছে। এদের সঙ্গী অপর এক কিশোর গুরুতর আহত হয়ে এখন হাসপাতালে। তার অবস্থাও আশঙ্কাজনক। এই কিশোরদের বয়স ১৪ থেকে ১৬র মধ্যে।

আহত ও নিহত সবাই পেশায় দিনমজুর।

নিহতরা হচ্ছে বিজয়, আকাশ, রাহুল, সমীর, আরিফ ও সেলিম।

খবর- এনডিটিভি

প্রাইভেট ডিটেকটিভ/২৫ ফেব্রুয়ারি ২০১৮/মেধা

Share Button

     এ জাতীয় আরো খবর