December 5, 2025, 9:04 pm

সংবাদ শিরোনাম
রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) ও লাইব্রেরিয়ান প্রশংসাপত্র ও নম্বরপত্র দেয়ার নামে ২২ হাজার টাকা দাবি গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক গংগাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সম্পাদক জহির বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন মহেশপুরে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ তারাগঞ্জে ঘুষ গ্রহণের ভিডিও দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ : বিএনপি-জামাতের পাল্টাপাল্টি দোষারোপ ১ ডিসেম্বর হাসিনা, রেহানা ও টিউলিপের মামলার রায় একটি হারানো বিজ্ঞপ্তি।

ডাকুয়ার হাওরে বাঁধ নির্মাণের দাবি

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের ডাকুয়ার হাওরের বোরো ফসল বন্যার হাত থেকে সুরক্ষার জন্য হাওরটিতে বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন কৃষকরা। রবিবার এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট লিখিত ভাবে এই দাবি জানানো হয়। লিখিত আবেদনে বলা হয়,  মোহনপুর ইউনিয়নে অবস্থিত ডাকুয়ার হাওরে প্রায় ১৫/২০টি গ্রামের ৫ হাজার কৃষক বোরো ধান আবাদ করেছেন। কিন্তু জেলার সকল হাওরের ফসল রক্ষার জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হলেও এই হাওরের দেওয়াননগর গ্রামের অংশে কোন বাঁধ নির্মাণ না হওয়ার হাওরের ফসল ঝুঁকির মধ্যে রয়েছে।  বিগত বছরও এই দুই কিলোমিটার জায়গা দিয়ে হাওরের পানি ঢুকে ফলস তলিয়ে গিয়েছিল। বর্তমান মৌসুমে যদি উক্ত হাওরের বাঁধ নির্মাণ না করা হয় তবে এই হাওরের ফসল রক্ষা করা যাবে না। এলাকাবাসীর পক্ষ থেকে দরখাস্তটি করেছেন দেওয়ান নগর গ্রামের রইছ উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী

প্রাইভেট ডিটেকটিভ/২৬ ফেব্রুয়ারি ২০১৮/রুহুল আমিন

Share Button

     এ জাতীয় আরো খবর