February 10, 2026, 6:43 pm

সংবাদ শিরোনাম
সিলেট সড়কে এক মাসে সড়ক দুর্ঘ টনায় ২৫ জনের মৃত্যু যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী ফলাফল একত্রীকরণের নতুন প্রক্রিয়া কারচুপির সুযোগ তৈরি করবে-বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ঋণের বোঝা, ক্ষমতার বলয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঋণগ্রহীতা প্রার্থীরা কি আইনের ঊর্ধ্বে?

বিজয়ী হলে কুশিয়ারা নদীভাঙনের স্থায়ী সমাধান করা হবে : আল্লামা উবায়দুল্লাহ ফারুক


আবু তালহা তোফায়েল: সিলেট-৫
“আমি যদি বিজয়ী হই, তাহলে সুরমা ও কুশিয়ারা নদীভাঙনের সমস্যা হামেশার জন্য খতম করে দেবো”—এমন প্রত্যয় ব্যক্ত করেছেন সিলেট-৫ (জকিগঞ্জ–কানাইঘাট) আসনে বিএনপি–জমিয়ত জোট মনোনীত প্রার্থী আল্লামা উবায়দুল্লাহ ফারুক।

আজ সকাল ১১টা সময় জকিগঞ্জ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মানিকপুর গ্রামে কুশিয়ারা নদীর ভয়াবহ ভাঙন এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগের কথা শোনেন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। আল্লামা উবায়দুল্লাহ ফারুক বলেন, দীর্ঘদিন ধরে কুশিয়ারার ভাঙনে মানুষ সর্বস্ব হারাচ্ছে, অথচ কার্যকর ও টেকসই উদ্যোগের অভাব রয়েছে। নির্বাচিত হলে সংশ্লিষ্ট দপ্তর ও বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয় করে স্থায়ী বাঁধ ও আধুনিক নদীশাসন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাফাদার, জমিয়তে উলামায়ে ইসলাম জকিগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুদ্দিন জাকারিয়া, জকিগঞ্জ সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হাসান আহমদসহ বিএনপি ও জমিয়তের স্থানীয় নেতৃবৃন্দ।

পরিদর্শন শেষে স্থানীয় জনগণ নদীভাঙন সমস্যার স্থায়ী সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য জোর দাবি জানান।

Share Button

     এ জাতীয় আরো খবর