February 10, 2026, 5:09 pm

সংবাদ শিরোনাম
যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী ফলাফল একত্রীকরণের নতুন প্রক্রিয়া কারচুপির সুযোগ তৈরি করবে-বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ঋণের বোঝা, ক্ষমতার বলয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঋণগ্রহীতা প্রার্থীরা কি আইনের ঊর্ধ্বে? লক্ষ্মীপুরের বাক-প্রতিবন্ধী ধর্ষণ মামলার এজাহারনামীয় একজন আসামি’কে কক্সবাজার হতে গ্রেফতার করেছে র‌্যাব। সিরাজগঞ্জের শাহজাদপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি দেলবার ডাকাত (৭০)’কে গাজীপুরের কোনাবাড়ি থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব

জনকল্যাণ মূলক শাসন ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার রংপুর-১ আসনের প্রার্থীগণের

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি#

আগামী জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে রংপুর-১ আসনের সকল প্রার্থীগণ জনকল্যাণ মূলক শাসন ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার করেন। শনিবার (৩১ জানুয়ারি) গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর আয়োজনে জনগণের মুখোমুখি অনুষ্ঠানে এ অঙ্গীকার করেন তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির প্রার্থী মোকাররম হোসেন সুজন,বাংলাদেশ জামায়েত ইসলামী প্রার্থী রায়হান সিরাজী,ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এটিএম গোলাম মোস্তফা বাবু,ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মোঃ আনাস এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) আহসানুল আরেফিন। জেলা সুজনের সভাপতি অধ্যক্ষ ফকরুল আনাম বেঞ্জুর সভাপতিত্বে ও মহানগর সুজনের সাধারণ সম্পাদক গোলাম সাজ্জাদ স্বাধীন, উপজেলা সুজনের সদস্য সুজন আহম্মেদ, খাদেমুল ইসলাম ইমন, ইয়ুথ মেহজাবীন মৌ এর উপস্থাপনায় প্রার্থীগণ নিজেদের প্রত্যাশার কথা জনগণের সামনে তুলে ধরেন,জনগণের প্রশ্নের উত্তর দেন এবং অঙ্গীকারনামা স্বাক্ষরের মাধ্যমে একে অপরের হাতে হাত রেখে জনগণের সামনে অঙ্গীকার করেন। অঙ্গীকারে প্রার্থীগণ বলেন নির্বাচিত হলে এলাকায় দুর্নীতিমুক্ত, কার্যকর ও জনকল্যাণমূলক শাসন ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। দায়িত্ব পালনে দলীয়করণ ও স্বজনপ্রীতি প্রশ্রয় দিবেন না। এছাড়াও পরাজিত হলে গণরায় মাথা পেতে নিবেন,বিজয়ীকে সর্বাত্মক সহযোগীতার সহিত বিজয়ী প্রার্থী পরাজিত প্রার্থীকে আলিঙ্গনের মাধ্যমে বরণ করে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত জনগণ শপথ বাক্য পাঠ করেন, তারা যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবেন,কালো টাকার বিনিময়ে ভোট দিবেন না। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা সুজনের সভাপতি অধ্যক্ষ ফকরুল আনাম বেঞ্জু, সাধারণ সম্পাদক নাছিমা আমিন,গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন সুজনের নেতৃবৃন্দ,সাংবাদিকবৃন্দ,ইয়ুথ সদস্যবৃন্দ,দি হাঙ্গার প্রজেক্ট এর এরিয়া কো-অর্ডিনেটর মোঃ শামসুদ্দিন।

Share Button

     এ জাতীয় আরো খবর