March 15, 2026, 6:12 pm

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

দিনাজপুরে র‍্যাব-১৩ এর মাদকবিরোধী অভিযানে ৭৯ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিল জব্দসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

১। ‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদকমুক্ত সমাজ গড়তে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

২। র‌্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ইং ৩১/০১/২০২৬ তারিখ বিকাল ০৪.৪৫ ঘটিকায় দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ০২ নং উপশহরস্থ ডায়বেটিক হাসপাতাল সংলগ্ন জনৈক সফুরা খাতুন (৬০), স্বামী- আফতার আলী এর চায়ের দোকানের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে গ্রেফতারকৃত আসামির ব্যবহৃত ব্যাটারি চালিত ইজিবাইক তল্লাশীকালে চালকের সীটের নিচে বস্তার মধ্যে রক্ষিত ৭৯ বোতল ফেয়ারডিল এবং মাদক পরিবহনে ব্যবহৃত ০১ টি ইজিবাইক জব্দসহ আসামি ১। মোঃ শাহিনুর আলম (৪৭), পিং- মোহম্মদ আলী, সাং- খানপুর, থানা-কোতয়ালী, জেলা- দিনাজপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

৩। প্রাথমিকভাবে জানা যায় যে, দীর্ঘদিন ধরে ধৃত আসামি দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিল ক্রয় করে দেশের বিভিন্ন জায়গায় সু-কৌশলে বিক্রয় ও সরবরাহ করে আসছে। ধৃত আসামি অভিনব সব কৌশল অবলম্বন করে মাদক পরিবহন ও মাদক ব্যবসা পরিচালনা করে থাকে।

৪। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক ধৃত আসামি ও জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

Share Button

     এ জাতীয় আরো খবর