April 17, 2026, 12:21 pm

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক

ইয়ানূর রহমান :

mostbet

যশোরে ৫টি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫০ রাউন্ড গুলি এবং ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আলোচিত লিটন গাজীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার গভীর রাতে ডিবি ওসি মনজুরুল হক ভূঁঞা নেতৃত্বে একটি বিশেষ টিম শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
রোববার পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এ তথ্য জানান। আটক লিটন গাজী যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের মধুগ্রামের নুর ইসলাম গাজীর ছেলে।
ডিবি পুলিশ জানায়, লিটন গাজীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগজিন ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে গোয়েন্দা বিভাগের ধারণা।
শনিবার গভীর রাতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞার নেতৃত্বে এসআই কামাল হোসেন, এসআই বাবলা দাস ও এএসআই নির্মল দাসসহ একটি বিশেষ টিম মধুগ্রামে লিটন গাজীর বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় লিটনের ঘরের বক্সখাটের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা বিদেশি অস্ত্র, গুলি ও গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৫টি ৭.৬৫ মিমি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫০ রাউন্ড গুলি এবং ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা।
ডিবি অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞা জানান, অভিযানের সময় লিটন গাজীকে আটক করা হয় এবং তাকে হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে পৃথকভাবে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। লিটনের বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে।#

Share Button

     এ জাতীয় আরো খবর