April 23, 2026, 10:01 pm

সংবাদ শিরোনাম
রংপুর পীরগাছার দেউতিহাট ইজারা নিয়ে নয়-ছয় ওয়ার্ডে কাউন্সিলর পদে শীর্ষ অবস্থানে আলমগীর হোসেন ধনীদের সংখ্যা বাড়ছে: ৫ বছরে বিলিয়নিয়ার হতে পারে প্রায় ৪ হাজার রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর

ঝিকরগাছায় নাতিজামাই এর হাতে নানা শ্বশুর খুন

বিল্লাল হুসাইনঃ
ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের নীলকন্ঠনগর গ্রামে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে
মৃত বজলুর রহমানের পুত্র মহিউদ্দিন(৭০)নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এই ঘটনায় উভয় পক্ষের আরও ৪জন আহত হয়েছেন বলে যানা যায়।

mostbet

ঘটনার বিবরণে জানা যায়, মহিউদ্দিন এর নাতনীর সাথে যশোরের পাগলাদাহ গ্রামের মোনতাজ এর ছেলে তবিবরের প্রায় ৩বছর পূর্বে বিবাহ বিচ্ছেদ হয়। ২৮অক্টোবর রাত ৯টার দিকে নাতিজামাই তবিবর সহ অজ্ঞাতনামা আরও ৫/৬ জন মিলে মহিউদ্দিনের নাতনীকে বাড়ি থেকে জোর করে তুলে নেয়ার জন্য আসে। তখন মহিউদ্দিন সহ পরিবারের লোকজন বাধা দিলে তবিবর ও তার সঙ্গীরা চাকু দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এতে মহিউদ্দিন (৭০) তার স্ত্রী তাজুমা বেগম (৬০) ও আকরাম এর ছেলে আমিনুর রহমান (৩০) গুরুতর আহত হন। মহিউদ্দিনদের বাড়ীর লোকদের চিৎকারে স্থানীয় লোকজন এসে তবিবর সহ অন্যদের ধরে গনপিটুনি দিলে যশোর কোতোয়ালি থানার ছোট মেঘলা গ্রামের মোক্তার আলীর ছেলে আহম্মদ আলী (২৬) এবং পালবাড়ির শাহাজাহান এর ছেলে মোহন (৩০) কিছুটা আঘাতপ্রাপ্ত হন। আহতদেরকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে আহম্মদ আলী ও মোহনকে রিলিজ করে দেওয়া হয়। মহিউদ্দিন, আমিনুর রহমান এবং তাজুমা বেগম এর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় পরিবারের লোকজন যশোর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

যশোর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মহিউদ্দিন এর শারীরিক অবস্থা দেখে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করলে ঢাকায় নেওয়ার পথে রাত আনুমানিক সময় রাত আড়াইটার দিকে নড়াইল জেলায় অবস্থানকালীন সময়ে তিনি মারা যায়।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী বলেন, এ বিষয়ে মামলা গ্রহণের কাজ প্রক্রিয়াধীন আছে।

Share Button

     এ জাতীয় আরো খবর