December 11, 2025, 10:06 pm

সংবাদ শিরোনাম
জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) ও লাইব্রেরিয়ান প্রশংসাপত্র ও নম্বরপত্র দেয়ার নামে ২২ হাজার টাকা দাবি গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক গংগাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সম্পাদক জহির বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন মহেশপুরে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ তারাগঞ্জে ঘুষ গ্রহণের ভিডিও দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ : বিএনপি-জামাতের পাল্টাপাল্টি দোষারোপ ১ ডিসেম্বর হাসিনা, রেহানা ও টিউলিপের মামলার রায়

হবিগঞ্জে বড় ভাইয়ের পালিয়ে বিয়ে, ছোট ভাইকে খুন করলো মেয়ের পরিবার

হবিগঞ্জ প্রতিনিধিঃ
বড় ভাই পালিয়ে বিয়ে করায়, মেয়েপক্ষের হামলায় নিহত হয়েছেন ছোট ভাই। ঘটনাটি ঘটেছে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায়।

নিহত সাদেকুজ্জামান সাদেক (১৮) নর্থ মেসিডোনিয়ায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু এর আগেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। বড় ভাইয়ের পালিয়ে বিয়ে করার জেরে হামলায় নিহত হয়েছেন তিনি।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বলাকীপুর গ্রামে। স্থানীয় ও পুলিশ সূত্র এ কথা জানিয়েছে।

স্থানীয় সূত্র জানায়, বলাকীপুর গ্রামের এনায়েত আহমেদের সঙ্গে একই গ্রামের কলেজছাত্রী তাছনিয়ার প্রেমের সম্পর্ক ছিল। দুই মাস আগে তারা পালিয়ে বিয়ে করেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠে তাছনিয়ার পরিবার। বুধবার সন্ধ্যায় সুযোগ পেয়ে তাছনিয়ার পরিবারের কয়েকজন এনায়েতের ছোট ভাই সাদেকুজ্জামান সাদেককে (১৮) একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।

‌নিহ‌ত তরুণের প্রতি‌বেশীরা জানান, অতিদ‌রিদ্র পরিবারে জন্ম নেওয়া এনায়েত দুই বছর আগে সরকারি চাকরি পান। সংসারের অভাব ঘোচাতে ছোট ভাই সাদেকুজ্জামানকে ইউরোপে পাঠানোর স্বপ্ন দেখছিলেন তি‌নি। এ জন্য প্রস্তুতি চলছিল। ঠিক সেই সময়েই ঘটে নির্মম এই হত্যাকাণ্ড।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চেষ্টা করেও তাছনিয়ার বাবার পরিবারের কাউকে পাওয়া যায়নি।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান ব‌লেন, বড় ভাই‌য়ের কাজে ক্ষিপ্ত হ‌য়ে ছোট ভাই‌য়ের ওপর হামলা চালায় প্রতিপক্ষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ।

Share Button

     এ জাতীয় আরো খবর