April 13, 2026, 8:51 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও ৪ আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী এড.নুরুল ইসলামের নেতৃত্বে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি

mostbet

গত ১৩ই জুলাই ২০২৩ ইং তারিখে বাংলদেশ জাতীয়তাবাদি দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমাম কর্তৃক জাতির সামনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জাতির সামনে উপস্থাপনের অংশ হিসেবে সুনামগঞ্জে হাজাঁরো নেতাকর্মীদের সথে নিয়ে লিফলেট বিতরণ করা হয়।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও আহবায়ক কমিটির অন্যতম সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪( সদর ও বিশ্বম্ভরপুর) আসনে সম্ভাব্য ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে এই দুই উপজেলার হাজাঁরো নেতাকর্মীদের নিয়ে শহরের পুরাতন বাসস্ট্রেশন এলাকার বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি গণমিছিল বের হয়ে টৃাফিক পয়েন্ট,মধ্যবাজার,পশ্চিমবাজার,সাহেববাড়ি ঘাট,উত্তর আরপিননগর,তেঘরিয়াসহ বিভিন্ন এলাকায় জনগনের মাঝে লিফলেট বিতরণ করেন পরে পুরাতন বাসস্ট্রেশন এলাকায় এসে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।

পরে গণমাধ্যমকর্মীদের সামনে কথা বলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সুনামগঞ্জ -৪( সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষের সম্ভাব্য পদপ্রার্থী এড.নুরুল ইসলাম নুরুল।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির াহবায়ক কমিটির সদস্য মোঃ আকবর আলী,আতম মিছবাহ,এ্যাডভোকেট মাসুক আলম,এ্যাডভোকেট শেরেনুল আলী,মোঃ রেজাউল হক,এ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন,আবুল কালাম আজাদ,নজরুল ইসলাম,পৌর বিএনপির আহবায়ক সাইফুল্লাহ হাসান জুনেদ,মুনাজ্জির হোসেন সুজন,এ. হাফেজা ফেরদৌস রিপন,জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সুহেল আহমেদ,সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু,যুগ্ম সাধারন সম্পাদক মমিনুল হক কালারচাঁন প্রমুখ।

সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সুনামগঞ্জ -৪( সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী এড.নুরুল ইসলাম নুরুল বলেছেন,দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমার কর্তৃক জনতার কল্যাণে ৩১ দফার মধ্যে রয়েছে জনগনের গণতান্ত্রিক অধিকার পূনঃপ্রতিষ্ঠার লক্ষে সংবিধান সংস্কার কমিশন গঠন,সম্প্রীতিমূলক রাষ্ট্র সত্বা ও জাতীয় সমন্বয় কমিশন গঠন,অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে নির্বাচনকালীন দল,নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার ব্যবস্থার পূনঃপ্রবর্তন,মিডিয়া কমিশন গঠন করে তথ্য ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণ,সর্বস্তরে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা,ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্ছ কার্যকর নিশ্চিতয়তা প্রদানসহ ৩১ দফা সুনামগঞ্জবাসির সামনে তুলে ধরেন। ##

Share Button

     এ জাতীয় আরো খবর