March 23, 2026, 4:57 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ট্রেনের ধাক্কায় দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার আদমদীঘিতে বাড়ি ফেরার পথে চলন্ত ট্রেনের ধাক্কায় দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

(১ অক্টোবর) বুধবার রাতে উপজেলার ছাতিয়ানগ্রাম রেলগেট এলাকায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল নিয়ে পার হতে গিয়ে দুই বন্ধুর মৃত্যু হয়। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। আহত আকাশ (২০) বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন- উপজেলার সান্তাহার ইউপির বামনীগ্রামের নয়নের ছেলে তৌফিক (১৯) একই গ্রামের হেলাল সাখিদারের ছেলে মারুফ (২০)। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। ঘোরাঘুরি শেষ করে তিলকপুর থেকে নিজ গ্রাম উৎরাইল বামনীগ্রামে ফিরছিলেন। এসময় উপজেলার ছাতিয়ানগ্রাম রেলগেট এলাকায় বেখেয়ালি ভাবে পার হতে গিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুই বন্ধুর মৃত্যু হয়। সেইসঙ্গে আকাশ নামের আরেক বন্ধু গুরুতর আহত হন। স্থানীয়রা আহত আকাশকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় আকাশকে বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। এ ঘটনায় ইউডি মামলা দায়ের করা হয়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট দুই মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর