April 16, 2026, 7:10 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

কক্সবাজার জেলা পুলিশের বিশেষ অভিযানে মহেশখালী থানা পুলিশের টহল টীমের সশস্ত্র হামলায় জড়িত সন্ত্রাসী ও একাধিক মামলার পলাতক আসামী আবু সৈয়দ (২৫) গ্রেফতার

মোঃখাইরুল ওয়ারা,কক্সবাজার

mostbet

অদ্য ১৬/০৯/২০২৫ ইং তারিখ রাত অনুমান ০১.০০ ঘটিকায় মহেশখালী থানা পুলিশের একটি আভিযানিক দল গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বান্দরবান পাবর্ত্য জেলাধীন লামা উপজেলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মহেশখালী থানা পুলিশের টহল টীমের উপর সশস্ত্র হামলার ঘটনা ও একাধিক মামলার এজাহারনামীয় পলাতক আসামী আবু সৈয়দ (২৫), পিতা-আলী মিয়া, সাং-ইউনুসখালী, পূর্ব পাড়া, ০৩নং ওয়ার্ড, থানা-মহেশখালী, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করা হয় ।

গ্রেফতারকৃত আসামী আবু সৈয়দ (২৫)’ কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, সে বিভিন্ন ধরণের অপরাধমূলক কর্মকান্ডের সহিত জড়িত আছে এবং তার কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে বলে স্বীকার করে পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী আবু সৈয়দ (২৫) কে নিয়ে মহেশখালী থানাধীন কালারমারছড়া ইউপিস্থ ইউনুসখালী এলাকায় তার নিজ বসত বাড়ীতে বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতারকৃত আসামী আবু সৈয়দ (২৫) এর দেখানো ও শনাক্ত মতে ০১ (এক) টি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র একনালা বন্দুক, ০২ (দুইটি) টি এলজি ও ০৩ (তিন) টি কাতুর্জ উদ্ধার করতে সক্ষম হয়।

উল্লেখ্য যে,গত ১১/০৯/২০২৫ খ্রিঃ রাত অনুমান ০০.১০ ঘটিকার মহেশখালী থানা পুলিশের একটি টহল টিম মহেশখালী থানা এলাকায় রাত্রিকালীন টহল ডিউটি করাকালে মহেশখালী থানাধীন কালারমারছড়া ইউপিস্থ আফজলিয়া পাড়া এলাকা হতে কোহেলিয়া নদীর ব্রীজের ঢালে পৌঁছালে গ্রেফতারকৃত আসামী আবু সৈয়দ (২৫) এর নেতৃত্বে আরো ২০/২৫ জন সশস্ত্র ডাকাত পুলিশ টহল গাড়ী লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। সশস্ত্র ডাকাতাদের ছুঁড়া গুলিতে টহল টিমের এএসআই/সেলিম মিয়া এর ডান হাঁটুর নিচের অংশে, কনস্টেবল সোহেল রানা এর দুই হাতের কব্জিতে এবং কনস্টেবল মাসুদ এর বাম হাতের কনুইয়ে গুরুত্বর জখম প্রাপ্ত হয়।এ সংক্রান্তে মহেশখালী থানায় একটি মামলা রুজু হয় এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান কার্যক্রম চলমান থাকে । এরই ধারাবাহিকতায় আসামী আবু সৈয়দ (২৫) কে বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলা থেকে মহেশখালী থানা পুলিশ গ্রেফতার করে । গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর