January 19, 2026, 2:30 am

সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

গংগাচড়ায় তথ্য সংগ্রহ করতে গিয়ে ৫ জন সাংবাদিকের উপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

রংপুরের গঙ্গাচড়ায় ৫ সাংবাদিকের উপর হামলা ও থানার ওসির বিরুদ্ধে মামলা গ্রহণে অনীহা এবং অসৌজন্যমূলক আচরণের অভিযোগে উত্তাল হয়ে উঠেছে সাংবাদিক মহল। এর প্রতিবাদে আজ বিকেলে গঙ্গাচড়া বাজার জিরো পয়েন্টে সম্মিলিত সাংবাদিক সমাজ এর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

mostbet

মানববন্ধনে সাংবাদিক নেতারা ৭২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ওসিকে প্রত্যাহারের আল্টিমেটাম দেন। তা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এছাড়াও আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে। ছিনতাই করা ক্যামেরা সহ যাবতীয় জিনিস পত্র উদ্ধার করে ফেরত দেওয়ার দাবি করা হয়েছে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন গঙ্গাচড়া প্রেসক্লাবের সভাপতি সাজু আহমেদ লাল।বক্তব্য দেন গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবদুল আলীম, রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লুলু, সাংবাদিক জাকিরুল ইসলাম মন্টু, রফিকুল ইসলাম সাবুল, মাহফুজার রহমান মাহফুজ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গঙ্গাচড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলী আরিফ সরকার রিজু।

বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে হামলা এবং থানায় মামলা না নেওয়া অত্যন্ত নিন্দনীয়। একজন অফিসার ইনচার্জ যদি সাংবাদিকদের সঙ্গেই এমন আচরণ করেন, তাহলে সাধারণ জনগণের কি অবস্থা হবে।

তারা আরও বলেন, সাংবাদিক নির্যাতনের ঘটনায় পুলিশ প্রশাসন যদি নির্লিপ্ত থাকে, তবে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামবে। এসময় গঙ্গাচড়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর