December 5, 2025, 9:23 pm

সংবাদ শিরোনাম
রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) ও লাইব্রেরিয়ান প্রশংসাপত্র ও নম্বরপত্র দেয়ার নামে ২২ হাজার টাকা দাবি গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক গংগাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সম্পাদক জহির বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন মহেশপুরে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ তারাগঞ্জে ঘুষ গ্রহণের ভিডিও দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ : বিএনপি-জামাতের পাল্টাপাল্টি দোষারোপ ১ ডিসেম্বর হাসিনা, রেহানা ও টিউলিপের মামলার রায় একটি হারানো বিজ্ঞপ্তি।

স্থায়ী পল্লী ও পুজি সংকট ॥ নায্য মজুরী বঞ্চিত শ্রমিক ॥ চল্লিশ বছর ধরে পটুয়াখালীর শুটকী ব্যবসা মৌসুম নির্ভর ॥

আরিফ সুমন, কলাপাড়া প্রতিনিধি:


ব্যপক কর্মসংস্থান, রাজস্ব আয়ের সম্ভাবনা থাকা সত্বেও নিদৃষ্ট পল্লী ও পুজি সংকটে চল্লিশ বছর ধরে পটুয়াখালীর উপকূলী এলাকার শুটকী ব্যবসা রয়েছে মৌসুম নির্ভর। ফলে বছরের প্রায় ছয় মাস কর্মহীন থাকা ছাড়াও পেশা সংকটে থাকে এর সাথে জড়িত শ্রমিকরা। নিদৃস্ট পল্লী, পুঁজি সঙ্কটের স্থায়ী সমাধানে স্বল্প সুদে পর্যাপ্ত ঋনের ব্যবস্থা করা হলে এ ব্যবসা মৌসুম নির্ভর না হয়ে স্থায়ী হতো। পাশাপাশি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত সহস্রাধিক পরিবার পাবে স্থায়ী কর্মসংস্থানের সুযোগ। এমন ধারনা সংশ্লিস্টদের।
পটুয়াখালীর রাংগাবালী, কুয়াকাটার পর্যটনকে কেন্দ্র করে উপকূলীয় গড়ে উঠেছে বেশ কয়েকটি অস্থায়ী শুটকি প্রক্রিয়াজাত পল্লী ও শুটকী মার্কেট। অস্থায়ী ভাবে গড়ে ওঠা এসব পল্লীতে বিভিন্ন প্রজাতির প্রায় দু’শ মেট্রিক টন মাছের শুটকি হয়। প্রকৃতিকে নির্ভর এ ব্যবসা চলে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত। কীটনাশক ছাড়া পরিচ্ছনতার সাথে রোদে শুকিয়ে বাজারজাত করা হয় এখানকার শুটকির রয়েছে আলাদা সুখ্যাতি। দেশের বাজার ছাড়াও রপ্তানি হচ্ছে বিদেশে। স্থানীয় বাজারেও সৃষ্টি হয়েছে এর বারোমাস চাহিদা।
কুয়াকাটাসহ জেলার বিভিন্ন এলাকাসহ চরাঞ্চলে রয়েছে ৩০টি শুটকি পল্লী। যেখানে প্রতি বছর কোটি কোটি টাকার লেনদেনে বাড়ছে সরকারে রাজস্ব। প্রায় দশ লক্ষ টাকার পুঁজি নিয়ে এই ব্যবসা শুরু করেন একেকজন ব্যবসায়ী। কিন্তু অধিকাংশের ব্যবসার পুজি বলতে এনজিওর লোন আর মহাজনদের উচ্চ সুদের ধারদেনা। ফলে ব্যপক সম্ভবনা থাকা সত্বেও পুজি সঙ্কটসহ নান সমস্যায় রয়েছে এ শিল্পে জড়িত ব্যবসায়ীরা।
খুরচা বিক্রেতা আবুল হোসেন বলেন, পর্যটন মৌসুমে ব্যাপক চাহিদা থাকে। ফলে এক মৌসুমে আমাদের ব্যবসা বেশ ভালই হয়। তবে নিদৃস্ট শুটকী মার্কেট করা হলে সারা বছর ব্যবসা করা যেত। কারন সারা বছর পর্যটকের আগমন থাকে। ফলে আমাদের বেচা-বিক্রিও ভাল চলত। ব্যবসায়ী আনোয়ার বলেন, বিভিন্ন দুর্যোগে আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে। তারপরও বাবার রেখে যাওয়া ব্যবসা বিশ বছর ধরে আগলে রেখেছি। পুঁজি আমাদের বড় সমস্যা। স্থানীয় ব্যাংক গুলো আবাসন ব্যবসায়ীদের লোন দিলেও আমাদের স্থায়ী পল্লী না থাকায় এবং মৌসুমী ব্যবসা হওয়ায় ব্যাংক লোন দিচ্ছেনা।
প্রতিবছর স্থানীয়ভাবে সহস্রাধিক পরিবারের কর্মসংস্থানের সুযোগ ঘটে এ শিল্পে। তবে পরিশ্রমিক বাড়ানোর দাবী শ্রমিকদের। শ্রমিক মনোয়ারা বেগম বলেন, সারাদিন খাটুনির পর আড়াইশ’ টাকা বেতন পাই। যা দেয় তাতে পোষায়না। বসে থাকলে তো পেটে খাবার জোটবেনা। তাই কাজ করি। যদি একটু বেতন বাড়াতো তবে ভালভাবে চলতে পারতাম। নায্য মজুরী থেকেও বঞ্চিত ।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা কামরুল ইসলাম জানান, এলাকার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন এলাকায় রপ্তানী হচ্ছে কলাপাড়ার শুটকী। এ শিল্পটিকে এগিয়ে নিতে বিগত দু’বছর যাবত কুয়াকাটা শুটকি পল্লীর তিন’শ জনকে প্রশিক্ষন দেয়া হয়েছে। আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নসহ শুটকী প্রক্রিয়া কৌশল সম্পর্কে তাদের প্রশিক্ষন দেয়া হয়েছে। মৎস্য অধিদপ্তরসহ প্রশাসনের কঠোর নজরদারির ফলে এ এলাকার শুটকী আগের চেয়েও এখন অনেক বেশি নিরাপদ।

প্রাইভেট ডিটেকটিভ/২৫ ফেব্রুয়ারি ২০১৮/রুহুল আমিন

Share Button

     এ জাতীয় আরো খবর