February 11, 2026, 7:37 pm

সংবাদ শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে র‌্যাব-১১ এর নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ সিলেট সড়কে এক মাসে সড়ক দুর্ঘ টনায় ২৫ জনের মৃত্যু যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী ফলাফল একত্রীকরণের নতুন প্রক্রিয়া কারচুপির সুযোগ তৈরি করবে-বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন

সিলেট ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে নিহত ১

নিজস্ব প্রতিবেদক

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা বিস্ফোরণে রুম্মান (২২) নামের একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে বোর্ডিং ব্রিজের চাকা বদলানো হচ্ছিল। ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন যখন চাকা খুলে নিচ্ছিল, শেষ দিকে হঠাৎ করে একটি চাকা বিস্ফোরিত হয়। তাতে দুই কর্মী আহত হন।

তাদের মধ্যে রুম্মান (২২) নামের একজনকে সিলেট নগরের রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান বলে জানান সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ।

রুম্মানের বাড়ি নগরীর বিমানবন্দর থানার টিলাপাড়া এলাকায়।

হাফিজ আহমদ জানান, অপর আহত ব্যক্তির নাম এনামুল (২৫)। তার বাড়ি বিমানবন্দর থানার মহালদিগ গ্রামে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, দুর্ঘটনায় কোনো বিমান বা স্থাপনার ক্ষতি হয়নি।

Share Button

     এ জাতীয় আরো খবর