January 13, 2026, 2:14 pm

সংবাদ শিরোনাম
শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক। রাতারাতি বাঁশের বেড়ার পরিবর্তে ইটের প্রাচীর দিল অভিযুক্তকারীরা নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযানে আওয়ামিলীগ নেতা নুরুল হোসেন গ্রেফতার

জামালপুরে ভারতীয় ৪ লাখ ৭৪ হাজার ব্লেড উদ্ধার, আটক ২

মোঃ সাইদুর রহমান আপন বিশেষ প্রতিনিধি ক্রাইম

mostbet mostbet

জামালপুর জেলার সদর থানাধীন বিনন্দেরপাড়া এলাকা হতে ভারতীয় ৪ লক্ষ ৭৪,০০০ হাজার পিস Gillette ব্লেড ও একটি মাইক্রোবাসসহ ০২ (দুই) চোরাকারবারিকে গ্রেফতার করেছে সিপিসি-১, র‌্যাব-১৪, জামালপুর

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, অপহৃত ভিকটিম উদ্ধার এবং অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও মাদক উদ্ধারসহ মাদক কারবারিকে গ্রেফতারে র‌্যাব বরাবরই প্রশংসনীয় কাজ করে থাকে।

সিপিসি-১ র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্প ১৬ জুলাই বুধবার ভোর অনুমান ৫.৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কুড়িগ্রাম জেলার রৌমারী সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমান ভারতীয় Gillette ব্লেড অবৈধভাবে সংগ্রহ করে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানা এলাকা হতে একটি মাইক্রোবাস যোগে বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকার দিকে রওনা করেছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে সিপিসি-১ র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল একই তারিখ সকাল অনুমান ৭.৩০ মিনিটে জামালপুর জেলার সদর থানাধীন ০১ নং কেন্দুয়া ইউনিয়নের বিনন্দেরপাড়া সাকিনস্থ ‘‘মের্সাস রোকেয়া ফিলিং স্টেশন’’ এর সামনে জামালপুর টু মধুপুরগামী পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে একটি মাইক্রোবাসের গতিবিধি সন্দেহ হলে উক্ত মাইক্রোবাসটি আটক করে। পরবর্তীতে মাইক্রোবাসে থাকা মোঃ সাদ্দাম হোসেন (৩২) (চালক), পিতা-আব্দুস সামাদ, সাং- খরমা মধ্যপাড়া,

মোঃ আবুল খায়ের (২২), পিতা- মোঃ আসাদুজ্জামান, সাং- গামারিয়া, উভয় থানা-দেওয়ানগঞ্জ, জেলা-জামালপুরদেরকে জিজ্ঞসাবাদ করলে তারা মাইক্রোবাসে থাকা ভারতীয় Gillette ব্লেড রাখার কথা স্বীকার করে। পরবর্তীতে স্থানীয় জনগনের উপস্থিতিতে মাইক্রোবাস তল্লাশি করে ৪ লক্ষ ৭৪,০০০ হাজার পিস ভারতীয় Gillette ব্লেড উদ্ধার করে। উদ্ধারকৃত ভারতীয় Gillette ব্লেড এবং মাইক্রোবাসটি জব্দ করা হয়। উদ্ধারকৃত ভারতীয় পণ্যের আনুমানিক বাজার মূল্য ২৩,৭০,০০০/- (তেইশ লক্ষ সত্তর হাজার) টাকা এবং মাইক্রোবাসটির আনুমানিক মূল্য ২২,০০,০০০/-(বাইশ লক্ষ) টাকা।
গ্রেফতারকৃত চোরাকারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জামালপুর জেলার সদর থানায় হস্তান্তর র্কাযক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর