March 25, 2026, 1:16 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

আগামীর জয়পুরহাট ও নাগরিক ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মোঃ মিজানুর রহমান, জয়পুরহাট প্রতিনিধিঃ

আগামীর জয়পুরহাট ও নাগরিক ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জয়পুরহাট শহরের সবুজ নগর জাকস ফাউন্ডেশনের হল রুমে জয়পুরহাট ডেভলপমেন্ট ফোরামের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

জয়পুরহাট ডেভলপমেন্ট ফোরামের আহবায়ক নুর ই আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী, জয়পুরহাট পৌরসভার প্রশাসক সবুর আলী, জয়পুরহাট চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল হাকিম মন্ডল, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক, বিশিষ্ট শিল্পপতি আনারুল হক আনু, জয়পুরহাট সুগার মিল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খবির উদ্দিন মোল্লা, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট মামুনুর রশিদ, জয়পুরহাট শহর বিএনপি’র সভাপতি আমিনুল হক বকুল, জয়পুরহাট ডেভেলপমেন্ট ফোরামের সদস্য সচিব ইঞ্জিনিয়ার বাতেন হোসেন সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও জেলার সুধী ব্যক্তিরা।

এ সময় জয়পুরহাট ডেভেলপমেন্ট ফোরামের পক্ষ থেকে জেলার গুরুত্বপূর্ণ ১৯ টি উন্নয়ন প্রকল্প জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের নিকট পেশ করা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর