January 21, 2026, 4:06 am

সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

মৌলভীবাজার পৌরসভার বাজেট ঘোষণা

মৌলভীবাজার প্রতিনিধিঃ

mostbet

এই প্রথম কোনো নির্বাচিত প্রতিনিধি ছাড়া মৌলভীবাজার পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে মোট প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে ১শত ৬৯ কোটি ৪৫ লক্ষ ৮০ হাজার টাকা। ঘোষিত বাজেটে নাগরিক সেবা খাতকে অগ্রাধিকার দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ১২টার দিকে পৌরসভার হলরুমে আনুষ্ঠানিক এ বাজেট ঘোষণা করেন মৌলভীবাজার পৌরসভার প্রশাসক বুলবুল আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী, হিসাব রক্ষক কর্মকর্তা, উজ্জল চন্দ্র দেব সহ পৌরসভার কর্মকর্তা বৃন্দ।মৌলভীবাজার পৌরসভার কর্মকর্তা রুমেল আহমদের উপস্থাপনায় বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মৌলভীবাজার প্রেস ক্লাবের আহবায়ক বকসী ইকবাল আহমদ,সদস্য সচিব সৈয়দ হুমায়েদ আলী শাহীন, সাবেক সাধারণ সম্পাদক এসএম উমেদ আলী, এশিয়ান টিভি ও দৈনিক আমার সংবাদ এর জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, এখন টিভি ও দৈনিক শ্যামল সিলেটের স্টাফ রিপোর্টার এমএ হামিদ,দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার নিজস্ব প্রতিবেদক মো: শাহজাহান, দৈনিক সংবাদ সারাবেলা‘র জেলা প্রতিনিধি মো: আব্দুল কাইয়ুম ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি হোসাইন আহমদ।

বাজেট ঘোষণা শেষে পৌরসভার প্রশাসক বুলবুল আহমেদ কুদালীছড়ার দুষন রোধে কার্যক্রর উদ্যেগ গ্রহণ, বিদ্যুত খাতের বকেয়া,শহরের জলাবদ্ধতা, ফুটপাত থেকে চাদা আদায়,যানজট নিরসন সহ নানা প্রসঙ্গে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তিনি বলেন, পৌরসভার কাছে বিদ্যুত বিল বকেয়া রয়েছে প্রায় দেড়কোটি টাকা। এই বকেয়া ৪বছর আগের উল্লেখ করে বলেন, বর্তমানে প্রতি মাসে বিদ্যুত বিল আদায় করা হচ্ছে পাশাপাশি আগের বকেয়া বিলও দেয়া হচ্ছে। ফুটপাত থেকে অবৈধভাবে অর্থ আদায়ের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহন করা হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর