March 25, 2026, 5:29 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ফুলবাড়ী পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

মাসউদ রানা

আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ২০২৫-২০২৬অর্থ বছরের ৬১কোটি ৪ লাখ ২৩ হাজার ৫১৮টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

এ বাজেটে ২০২৫-’২৬ অর্থ বছরে উন্নয়ন, পানি ও রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৬০ কোটি ৭৪ লাখ ২৭ হাজার ১৫০ টাকা, এ খাতে ব্যয় ধরা হয়েছে ৬০ কোটি ৭০ লাখ ৬৩ হাজার ৫৭২ টাকা ।

সোমবার (৩০জুন) দুপুরে ফুলবাড়ী পৌরসভা মিলনায়তনে এই বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক মো. ইসাহাক আলী ।

প্রস্তাবিত বাজেটে পৌর এলাকায় অবকাঠামো নির্মাণসহ ডাম্পিংগ্রাউন্ড, রাস্তা, ব্রিজ, কালভার্ট, ড্রেন, বৃক্ষরোপন কর্মসূচীকে অগ্রাধিকার দেয়া হয়েছে।

পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলী’র সভাপতিত্বে বাজেট সভায় বক্তব্য রাখেন ফুলবাড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আলহাজ¦ মো. লুৎফুল হুদা চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.মশিউর রহমান, থানার অফিসার ইনচার্জ মো. এ কে এম খন্দকার মুহিব্বুল, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মো. সাহাজুল ইসলাম, জামাতে ইসলামীর পৌর আমির মাও. জয়নুল আবেদীন, জামাত নেতা মো. মনজুরুল কাদের, ফুলবাড়ী ব্যবসায়ী সমিতির আহ্বায়ক এম এ কাইয়ুম, পৌর যুবদল ও ব্যবসায়ী সমিতির সদস্য সচিব মো. মানিক মন্ডল প্রমূখ।

এ সময় পৌরসভার পদস্থ কর্মকর্তা-কর্মচারি , সাংবাদিক, রাজনৈতিক, ব্যবসায়ীক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সকলের সর্বসম্মতিক্রমে প্রস্তাবিত এ বাজেট অনুমোদন হয়।

সভাপতির বক্তব্যে পৌর প্রশাসক মো. ইসাহাক আলী বলেন, প্রস্তাবিত এ বাজেট বাস্তবায়ন হলে এই পৌরসভা সুপ্রতিষ্ঠিত পৌরসভা হিসেবে প্রতিষ্ঠা পাবে পাশাপাশি নাগরিক জীবনের বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে।
তিনি পৌর প্রশাসক হিসেবে ফুলবাড়ী পৌরসভাকে বাসযোগ্য করতে গ্রিন ও ক্লিন নগরায়নের পরিকল্পনা গ্রহণ করেন।

পৌরসভার আয় বৃদ্ধির পরামর্শে আলোচকবৃন্দ বলেন, পৌর এলাকায় অনুমোদনহীন প্লানবহির্ভ‚ত অসংখ্য ভবন ও মার্কেট নির্মিত হচ্ছে। এতে পৌরসভা আয় বঞ্চিত হচ্ছে। অথচ পৌরসভা স্টাফরা বকেয়া বেতনের কারণে মানবেতর জীবন যাপন করছে। এ সময় ব্যক্তিগত পর্যায়ে হোল্ডিং ট্যাক্সের বিষয়ে বৈষম্যের কথাও তুলে ধরেন বক্তারা ।

Share Button

     এ জাতীয় আরো খবর