March 25, 2026, 7:06 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

সুনামগঞ্জে সেনাবাহিনী-অস্ত্রধারীদের গোলাগুলি, ৪ জন আটক

পিডিনিউজ ডেক্সঃ

সুনামগঞ্জের দিরাই উপজেলার হাতিয়ায় সেনাবাহিনী ও অস্ত্রধারীদের গোলাগুলির ঘটনার পর একটি একনলা বন্দুক, ৪টি পাইপ গানস চারজনকে আটক করেছে সেনাবাহিনী। আটকারা হলেন- তাজ উদ্দিন, আমির উদ্দিন, ইরন মিয়া এবং জমির মিয়া। তাদের স্বীকারোক্তি অনুযায়ী নিহত ব্যক্তি অজ্ঞাত কোনো সন্ত্রাসীর গুলিতে মারা গেছে।

সোমবার বিকেলে সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া অভিযানে সাতটি রামদা, নয়টি বল্লম, ছয়টি বুলেট প্রুফ জ্যাকেট, এক রাউন্ড তাজা বুলেট এবং এক রাউন্ড ফায়ারকৃত ব্ল্যাংক কার্টিজ জব্দ করা হয়েছে।

সেনাবাহিনী জানায়, জেলার দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামের বাসিন্দা বর্তমান চেয়ারম্যান যুবলীগ নেতা একরার হোসেন ও একই গ্রামের বাসিন্দা ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমানের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। এমনকি এই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। তবে একরার ও তার অনুসারীরা প্রায় সময় গ্রামে আধিপত্য বিস্তার কেন্দ্র করে অস্ত্রের মহড়া প্রদর্শনী করত।

যার পরিপ্রেক্ষিতে রোববার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল অস্ত্র উদ্ধারে দিরাইয়ের হাতিয়া গ্রামে অভিযান চালায়। এসময় অস্ত্রধারী ও সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এই ঘটনায় রাতভর অভিযান চালিয়ে সন্দেহজনক ৪ জনকে আটক করা হয়।

গোলাগুলির ঘটনার পর আবু সাঈদ (৩১) নামে এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি

Share Button

     এ জাতীয় আরো খবর