March 30, 2026, 6:35 am

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশনের মাস্ক বিতরণ

শাকির হায়দার:

হঠাৎ করেই আবারো দেখা দিয়েছে মরণঘাতি সংক্রমণ করোনা। তাই নতুন করে সতর্কতার বার্তা পৌঁছে দিতে গাইবান্ধায় শুরু হয়েছে মাস্ক বিতরণ ও জনসচেতনতা কার্যক্রম।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৬ জুন, সোমবার দুপুরে বিশ্ব গনমানুষের সেবা ফাউন্ডেশন” এর উদ্যোগে গাইবান্ধা জেলা রেলস্টেশনে যাত্রী ও সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশনের তথ্য ও প্রচার সম্পাদক মেহেদী হাসান বাবু’র নেতৃত্বে বিতরণ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

তথ্য ও প্রচার সম্পাদক মেহেদী হাসান বাবু বলেন, বর্তমানে করোনা সংক্রমণ বাড়ছে তাই মানুষ যেন স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার করে-সেই বার্তা পৌছে দিতেই আমাদের এই সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অং চিং নু মারমা’র উদ্যোগে আমরা এই কার্যক্রম পরিচালনা করছি।

তিনি আরো বলেন, এই উদ্যোগ জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশা রাখছি।

এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন সংগঠনের রংপুর বিভাগীয় কমিশনার তাওহিদা বকশি, সংগঠনের সদস্য মামুন মিয়া, সামিউল ইসলাম সামি, আশিকুর রহমান আশিক, শাম্মী আক্তার, জান্নাতুল রিয়া, ইসমত আরা খাতুন প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর