April 6, 2026, 6:17 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

ডাসারে কপোত-কপোতীকে জিম্মি করে চাঁদা দাবি, গ্রেফতার ১

শিবচর ( মাদারীপুর ) প্রতিনিধি

mostbet

মাদারীপুরের ডাসারে কপোত-কপোতীকে জিম্মি করে চাঁদা দাবি করার অভিযোগে দিপ তালুকদার-(২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশীকর বাজারে এ ঘটনা ঘটে।

এদিকে চাঁদা দাবির ঘটনায় শুক্রবার (১৩ জুন) সকালে থানায় একটি মামলা দায়ের করেছেন ভূক্তভোগী পরিবার। তবে চার-পাঁচজন বখাটে যুবক মিলে চাঁদা দাবি করলেও একজনের নামে মামলা দেয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।

মামলা ও ভূক্তভোগী পরিবারের অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার শশীকর বাজারের কাছের একটি সড়কে ঘুরতে বেড় হন স্থানীয় দুইজন কপোত-কপোতী। এসময় তাদের দুইজনকে জিম্মি করে চাঁদা দাবি করেন একদল বখাটে যুবক। পরে তাদের দাবিকৃত চাঁদার টাকা দেয়ার আশ^াস দিয়ে ওই কপোত-কপোতীদেরকে ছাড়িয়ে নিয়ে যায় স্থানীয় শিক্ষক সুমন সরকার ও অমল বিশ^াস। পরে শশীকর বাজারের ব্যবসায়ী সুজন সরকারের দোকানে রাতে দাবিকৃত চাঁদার টাকা নিতে আসেন ওই বখাটে যুবকরা।

এসময় ওই চাঁদা বাজদের সাথে স্থানীয় লোকজনের হাতা-হাতির এক পর্য়ায় ৪ জন চাঁদাবাজ পালিয়ে গেলেও দিপ তালুকদারকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন স্থানীয়রা। এদিকে চাঁদা দাবির ঘটনায় ভূক্তভোগী অমল বিশ^াস বাদি হয়ে দিপ তালুকদারের নামে থানায় একটি মামলা দায়ের করেন। অপরদিকে চার-পাঁচজন বখাটে যুবক মিলে চাঁদা দাবি করলেও একজনের নামে মামলা দেয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।

গ্রেফতারকৃত দিপ তালুকদার বলেন, আমিসহ নয়ন বিশ^াস, আপন সরকার, অনিক বিশ^াস ও পল্লব তালুকদার মিলে সুজন সরকারের দোকানে গেলে তারা আমাকে আটক করলেও বাকী সবাই পালিয়ে যায়।

মামলার বাদি অমল বিশ্বাস বলেন, আমার ভাইয়ের ছেলে আকাশ বিশ^াস একটি মেয়েকে নিয়ে ঘুরতে গেলে ৪/৫জন বখাটে যুবক মিলে তাদের জিম্মি করে ৪০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তাই আমি দিপ তালুকদারের নামে মামলা দিয়েছি। তবে আমি সবার বিচার দাবি করি।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন স্থানীয় সচেতন ব্যক্তি বলেন, চার-পাঁচজন বখাটে যুবক মিলে চাঁদা দাবি করলেও একজনের নামে মামলা দিয়েছে। এটা মেনে নেয়া যায় না। এ ব্যাপারে ডাসার থানার এস আই আবুল কালাম আজাদ বলেন, কপোত-কপোতীকে জিম্মি করে চাঁদা দাবির ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এবং একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে বাকিদেরকেও গ্রেফতার করা হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর