March 22, 2026, 11:49 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

সেনানিবাসে আশ্রয় দেওয়া ৬২৬ জনের তালিকা প্রকাশ

পিডিনিউজ ডেক্সঃ

৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে প্রাণরক্ষায় রাজনৈতিক ব্যক্তিসহ মোট ৬২৬ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়। আশ্রয় দেওয়া ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বৃহস্পতিবার রাতে গণমাধ্যমের কাছে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানায় আইএসপিআর।

বৃহস্পতিবার রাতে গণমাধ্যমের কাছে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানায় আইএসপিআর।

আশ্রয় দেওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন, ২৪ জন রাজনৈতিক ব্যক্তিত্ব, ৫ জন বিচারক, ১৯ জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, ৫১৫ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাসহ বিবিধ ১২ জন ও ৫১ জন পরিবার পরিজন (স্ত্রী ও শিশু) সহ সর্বমোট ৬২৬ জন বিভিন্ন সেনানিবাসে আশ্রয় প্রদান করা হয়েছিল।

এর মধ্যে উল্লেখ যোগ্য হচ্ছে, সাবেক আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, পরিবারসহ সাবেক স্পীকার শিরিন শারমিন চৌধুরী, সাবেক আইজিপি চৌধুরী, সাবেক এমপি ব্যারিষ্টার সুমন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, সাবেক বিচারপতি এনায়েতুর রহিম, সহ আওয়ামীলীগ ও সরকারের সাবেক অনেক এমপি, মন্ত্রী ও সরকারী কর্মকর্তা।

সেনানিবাসে আশ্রয় নেওয়া ব্যক্তিদের পূণাঙ্গ তালিকা দেখুন নিচে


তথ্য-আইএসপিআর

Share Button

     এ জাতীয় আরো খবর