March 30, 2026, 8:30 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

শিবচরে ভুয়া র‍্যাব সেজে প্রতারণার চেষ্টা: সাবেক সেনা সদস্য আটক

অপি মুন্সী :শিবচর(মাদারীপুর) প্রতিনিধিঃ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু দক্ষিণ ও শিবচর থানার সীমান্তবর্তী মোল্লারহাট এলাকায় হাইওয়ে পুলিশের তল্লাশিচৌকিতে ভুয়া র‍্যাব সদস্য সেজে প্রতারণার চেষ্টাকালে এক ব্যক্তিকে আটক করেছে শিবচর হাইওয়ে থানা পুলিশ।

আটককৃত ব্যক্তির নাম মো. আশিকুর রহমান (৩২)। তিনি রাজশাহী জেলার তানোর থানার মালশিরা গ্রামের মো. মকবুল হোসেনের ছেলে। জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে সেনাবাহিনীর সাবেক সদস্য হিসেবে পরিচয় দেন এবং জানান, বর্তমানে তিনি র‍্যাবের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নন।

পুলিশ জানায়, আজ বুধবার সকালে নিয়মিত চেকপোস্ট পরিচালনার সময় একটি মাইক্রোবাসকে থামানোর নির্দেশ দিলে ওই গাড়ি থেকে একজন ব্যক্তি কোমরে পিস্তল সদৃশ বস্তু ও হাতে ওয়াকি-টকি নিয়ে নেমে আসেন। নিজেকে র‍্যাব সদস্য দাবি করে তিনি বলেন, “আমাদের গাড়িতে একজন আসামি আছে।” পাশাপাশি তিনি একটি পরিচয়পত্রও প্রদর্শন করেন।

তবে তার কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে পুলিশ পরিচয়পত্রটি যাচাই করে এবং সেটিকে ভুয়া প্রমাণিত হলে তাকে ঘটনাস্থলেই আটক করা হয়।

মাইক্রোবাসে আরও পাঁচজন ব্যক্তি থাকলেও তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িসহ পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে পুলিশ একটি ধাতব খেলনা পিস্তল, একটি ওয়াকি-টকি, দুটি ভুয়া পরিচয়পত্র, একটি ঘড়ি, একটি মোবাইল ফোন ও নগদ ৫,০০০ টাকা জব্দ করেছে।

এ বিষয়ে শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “আটককৃত ব্যক্তি র‍্যাবের সদস্য নন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া পলাতক ব্যক্তিদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর