January 13, 2026, 3:02 pm

সংবাদ শিরোনাম
শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক। রাতারাতি বাঁশের বেড়ার পরিবর্তে ইটের প্রাচীর দিল অভিযুক্তকারীরা নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযানে আওয়ামিলীগ নেতা নুরুল হোসেন গ্রেফতার

মৌলভীবাজারে ডাকাতির ঘটনায় ৫ডাকাতসহ গ্রেফতার-৭: অস্ত্র, গুলি, লুণ্ঠিত টাকা ও স্বর্ণালংকার উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ

mostbet mostbet

মৌলভীবাজার সদর মডেল থানাধীন শেরপুর ঈদগাহ রোড আবাসিক এলাকায় এমদাদ মোহাম্মদ সিরাজের বাড়ীতে কতিপয় দুস্কৃতিকারী গত ৩ ফেব্রুয়ারি রাত ৩টার দিকে বসতঘরের গেইটের তালা কেটে বসত ঘরের দরজার সিটকারী ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে বসতঘরে থাকা লোকদের ভয়ভীতি দেখাইয়া সর্বমোট ২৩ ভরি স্বর্ণালংকার মূল্য অনুমান ২৩ লক্ষ টাকা ও নগদ ৬,লক্ষ ৯ হাজার টাকা লুন্ঠন করিয়া নিয়া যায়।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিং করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা, পিপিএম জানান, মৌলভীবাজার সদর মডেল থানার-মামলা ৮, তাং-০৬/০২/২০২৫ ইং,৪৫৭/৩৯২ ধারায় পুলিশের
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন: রায়হান মিয়া, পিতা-ময়না মিয়া, সাং-কামরাখাইর, থানা-জগন্নাথপুর, জেলা-সুনামগঞ্জ, আক্কুল মিয়া ওরফে আকুল, পিতা-মৃত ইদ্রিস মিয়া, সাং-নওধার পূর্বপাড়া, থানা-বিশ্বনাথ, জেলা-সিলেট। সে বিশ্বনাথ থানার একটি হত্যা মামলার প্রধান আসামি, এছাড়া তার নামে ৮/১০টি গ্রেফতারী পরোয়ানা আছে। মোঃ আফাজ মিয়া, পিতা-সঞ্জব উল্লাহ,সাং-পারকুল, থানা-নবীগঞ্জ, জেলা-হবিগঞ্জ, মোঃ মনর মিয়া-পিতা মৃত সুজাত মিয়া, সাং কামড়াখাইর, থানা- জগণœাথপুর, জেলা- সুনামগঞ্জ– তার বাড়ি থেকে দুটি দেশীয় পাইপগান, কাটার,সাবল ও মুখোশ উদ্ধার হয়। অশোক কুমার দে, তোফায়েল আহমদ তোফা- পিতা মৃত নূর মিয়া, সাং মোবারকপুর,থানা- ওসমানীনগর, জেলা- সিলেট। ১০/১৫ টি ডাকাতি মামলা রয়েছে। এছাড়া একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিল, দিনেশ কর্মকােরের দোকান থেকে ৪ ভরি ৭ আনা স্বর্ণালংকার এবং নগদ ৮,০৬,৯৮২/- টাকা উদ্ধার করা হয়।

এছাড়াও উদ্ধার করা হয় ২টি পাইপগান, ৬রাউন্ড কার্তুজ,১ টি হাইড্রোলিক কাটার,১টি তালা ভাঙার শাবল, ডাকাতির সময় ব্যবহৃত মুখোশ, স্বণাংলংকার- ৪ভরি ৭ আনা,নগদ টাকা ৮লাখ ৬হাজার ৯শত ৮২ টাকা ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার,একটি মোটরসাইকেল তাদের দেওয়া তথ্যে জানা যায় ২১ জুলাই রাতে খলিলপুর ইউপির বাগারাই গ্রামে প্রবাসী আব্দুর রহিমের বাড়িতে সংঘটিত আরেকটি ডাকাতিতেও জড়িত।

আসামীদের মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর