April 8, 2026, 4:55 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

যশোরে আওয়ামী লীগের হঠাৎ ঝটিকা মিছিল

ইয়ানূর রহমান :

mostbet

যশোরে আওয়ামী লীগ হঠাৎ করে আবারো ঝটিকা মিছিল করেছেন। একটি মিছিলের ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়লেও দলের নেতাকর্মীদের দাবী, রোববার সন্ধ্যা ও রাতে তারা যশোর শহরে তারা একাধিক মিছিল করেছেন।

সারাদেশের মতো যশোরেও এ ধরণের ঝটিকা মিছিলসহ বিভিন্ন রাজনৈতিক তৎপরতা বন্ধ করতে রোববার পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক তৎপর ছিলো। শহরের পুরাতনকসবা কাঁঠালতলায় অবস্থান নেয়া ছাড়াও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েকজন নেতার বাড়িতে অভিযান চালায়। তবে অভিযানে কাউকে আটক বা কিছু উদ্ধার হয়নি।

এরই মাঝে রোববার সন্ধ্যায় ঘোপ বাবলাতলা, ঢাকা রোড এলাকায় আওয়ামী লীগ-যুবলীগ ঝটিকা মিছিল করে। বিভিন্ন সোশাল মিডিয়ায় পাওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে ওই মিছিল থেকে ‘জয় বাংলা’ ‘জয় বঙ্গবন্ধু’ ছাড়াও ‘শেখ হাসিনা আসবে-বাংলাদেশ হাসবে’ ‘শেখ হাসিনার দুই নয়ন-বাংলাদেশের উন্নয়ন’ ইত্যাদি শ্লোগান দিতে।

এদিকে, রোববার রাতেই যশোর শহরের মণিহার এলাকায় আওয়ামী লীগ-যুবলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে বলে নাম প্রকাশ না করার শর্তে একাধিক নেতাকর্মী জানিয়েছেন। তবে ওই মিছিলের কোনো ছবি কিংবা ভিডিও ফুটেজ তারা দেখাতে পারেননি।

এছাড়া রোববার যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল ও নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২০ এপ্রিল) বিকেল ৫টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশের দাবি নাশকতার মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।#

Share Button

     এ জাতীয় আরো খবর