December 5, 2025, 3:19 am

সংবাদ শিরোনাম
রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) ও লাইব্রেরিয়ান প্রশংসাপত্র ও নম্বরপত্র দেয়ার নামে ২২ হাজার টাকা দাবি গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক গংগাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সম্পাদক জহির বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন মহেশপুরে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ তারাগঞ্জে ঘুষ গ্রহণের ভিডিও দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ : বিএনপি-জামাতের পাল্টাপাল্টি দোষারোপ ১ ডিসেম্বর হাসিনা, রেহানা ও টিউলিপের মামলার রায় একটি হারানো বিজ্ঞপ্তি।

যশোরে সন্ত্রাসী হৃদয় আটক

ইয়ানূর রহমান :

যশোরে ডিবি (গোয়েন্দা) পুলিশ ও র‌্যাব-৬ এর যৌথ অভিযানে কুখ্যাত সন্ত্রাসী কুদরত গ্যাংয়ের এক সদস্যকে আটক করা হয়েছে। আটককৃত হৃদয়ের (২৮) বিরুদ্ধে একাধিক হত্যা ও সন্ত্রাসী কর্মকান্ডের মামলা রয়েছে। সে একটি খুনের মামলার পলাতক আসামি।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে যশোর সদর উপজেলার পুলেরহাট এলাকায় এই যৌথ অভিযান চালানো হয়। অভিযানে র‌্যাব-৬ যশোরের একটি দল ডিবি পুলিশকে সহায়তা করে। আটককৃত হৃদয় যশোর সদরের কৃষ্ণবাটি গ্রামের মৃত ওহাবের ছেলে। যশোর কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে একাধিক হত্যা ও সন্ত্রাসবাদের অভিযোগ রয়েছে।

এই বিষয়ে যশোর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হক ভুইয়া বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এই সন্ত্রাসীকে খুঁজছিলাম। যৌথ অভিযানের মাধ্যমে তাকে আটক করা হয়।”#

Share Button

     এ জাতীয় আরো খবর