December 5, 2025, 9:30 pm

সংবাদ শিরোনাম
রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) ও লাইব্রেরিয়ান প্রশংসাপত্র ও নম্বরপত্র দেয়ার নামে ২২ হাজার টাকা দাবি গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক গংগাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সম্পাদক জহির বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন মহেশপুরে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ তারাগঞ্জে ঘুষ গ্রহণের ভিডিও দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ : বিএনপি-জামাতের পাল্টাপাল্টি দোষারোপ ১ ডিসেম্বর হাসিনা, রেহানা ও টিউলিপের মামলার রায় একটি হারানো বিজ্ঞপ্তি।

মৌলভীবাজারে নাগরি পাঠশালার শুভ উদ্বোধন

মশাহিদ আহমদ, মৌলভীবাজারঃ

মৌলভীবাজারে নাগরি পাঠশালার শুভ উদ্বোধন করা হয়েছে স্থানীয় দৈনিক বাংলার দিন পত্রিকা অফিস কার্যালয়ে গত ২৩ ফেব্রুয়ারি রাতে। দৈনিক বাংলারদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক বকসি ইকবাল আহমদের সভাপতিত্বে নাগরি পাঠশালার শুভ উদ্বোধন অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- নাগরি বর্ণে ছিলঠি ভাষা স্বীকৃতি পরিষদের প্রতিষ্টাতা ইতিহাসবিদ  ড.মুমিনুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বেসিক ব্যাংকের সহকারী মহা ব্যবস্থাপক মো:আব্দুল মতিন, দৈনিক মানব জমিন পত্রিকার ষ্টাফ রিপোর্টার মু:ইমাদ উদ-দীন। বক্তব্য রাখেন- মৌলভীবাজার অনলাইন প্রেক্লাবের সভাপতি ও নাগরি বর্ণে ছিলঠি ভাষা স্বীকৃতি পরিষদের জেলা সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ, সহ-সম্পাদক মো: মেরাজ চৌধুরী, সাংবাদিক আব্দুল বাছিত খান, মো: মেরাজ আলী, স্কুল ছাত্র মোঃ হাসান কাজী ও মোঃ নুর আমিন । নাগরি শিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন- মো:সাব্বির হোসেন। উল্লেখ- কামরুপী ভাষার অপভ্রংশ থেকে এই ভাষা অর্থাৎ ছিলটি ভাষার উদ্ভব। কামরুপী ভাষা চর্যাপদে লিখিত বাংলা ভাষা, আসামী ভাষা ও ছিলটি ভাষার জননী রুপে স্বীকৃত। পৃথিবীতে প্রায় ৮ হাজার ভাষার মধ্যে ৩ হাজার ভাষার নিজস্ব বর্ণমালা রয়েছে। এর মধ্যে ছিলটি ভাষা একটি- যার নিজস্ব বর্ণমালা আছে। ফ্রান্সের ভাষা জাদুঘরে বাংলাদেশের ২টি ভাষার নাম রয়েছে- যার একটি বাংলা ভাষা ও অপরটি ছিলটি ভাষা। তাছাড়া ড. এস.এম  গোলাম কাদির ও জেমস উইলিয়ামসহ অনেক দেশী বিদেশী গবেষক নাগরি লিপির উপর পিএইচডি ডিগ্রী নিয়েছেন। ২০০৫ সালের মার্চে ইউনিকোড কনসোর্টিয়ামের সহায়তায় নাগরি লিপি ইউনিকোডের (ISO ১৫৯২৪, sylo-৩১৬) ISO স্বীকৃতি লাভ করেছে। রাষ্ট্রীয় স্বীকৃতি, পৃষ্ঠপোষকতা ও পরিচর্চার অভাব, ছিলটি ভাষার প্রতি বিমাতা সুলভ আচরন এবং জন-সচেতনতার অভাবে নাগরি বর্ণে ছিলটি ভাষায় লিখিত পুঁথি, পান্ডুলিপি ও প্রেসে মুদ্রিত গ্রন্থ আজ বিলুপ্ত প্রায়।

প্রাইভেট ডিটেকটিভ/২৪ ফেব্রুয়ারি ২০১৮/রুহুল আমিন

Share Button

     এ জাতীয় আরো খবর