April 16, 2026, 7:31 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

মাদারীপুরে ভ্যানচালককে গলা কেটে হত্যা, পালানোর সময় জনতার হাতে আটক-১

মেহেদি হাসান সোহেল, রাজৈর

mostbet

মাদারীপুরের শিবচরে এক ভ্যানচালক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় বৃদ্ধের ভ্যানটি নিয়ে পালানোর সময় একজনকে আটক করে স্থানীয়রা। খবর পেয়ে যৌথবাহিনী ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে ও স্থানীয়দের হাত থেকে ওই দুর্বৃত্তকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিক জেলার শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের তালতলা নামক স্থানে রাস্তার পাশে ভ্যানচালক সায়েম মোল্লা (৬৫) এর গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এ সময় স্থানীয়রা দলবেঁধে চারদিকে ছড়িয়ে পড়ে সায়েম মোল্লার ভ্যানটি উদ্ধারে নামে। ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে স্থানীয়রা নিহত সায়েম মোল্লার ভ্যানটি চালিয়ে নিয়ে যাওয়ার সময় সৈকত ঢালীক (৩৫) কে আটক করে গণধোলাই দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে এবং স্থানীয়দের হাতে আটককৃত সৈকতকে নিজেদের হেফাজতে নেয়।

নিহত সায়েম মোল্লা শিবচর উপজেলার চরজানাজাত এলাকার বাসিন্দা। আর আটককৃত সৈকত ঢালী একই উপজেলার পাঁচ্চর ইউনিয়নের কেরানীরবাট এলাকার আদম আলী ঢালীর ছেলে।

শিবচর থানার ওসি মো. রতন শেখ বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। ছিনতাইকৃত ভ্যান ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের কাজ অব্যাহত আছে।

Share Button

     এ জাতীয় আরো খবর