April 16, 2026, 2:07 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

শার্শায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ইয়ানূর রহমান :

mostbet

শার্শায় প্রাইভেটকারের ধাক্কায় চলন্ত মোটরসাইকেলের আরোহী রাসেল হোসেন (২০) ও জাহিদ হোসেন (২২) নামে ২ যুবক নিহত হয়েছে।

২ এপ্রিল রাত সাড়ে ১০ টায় যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা স্টেডিয়ামের সামনে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত রাসেল শার্শা উপজেলার বৃত্তিবারীপোতা গ্রামের খলিলুর রহমানের ছেলে ও জাহিদ একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।
প্রতাক্ষদর্শীরা জানান, একটি নম্বর বিহীন কালো রংয়ের এ্যাপাচি ফোরভি মোটরসাইকেল যোগে রাসেল ও জাহিদ নাভারন হতে বেনাপোল অভিমুখে যাচ্ছিলো। এ সময় পিছন থেকে আসা একটি প্রাইভেটকার মোটরসাইকেলের পিছনে ধাক্কা দিলে চালক ও আরোহী রাস্তার উপর ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় ঘাতক প্রাইভেটকারটির চালক গাড়ি নিয়ে দ্রুতগতিতে বেনাপোল অভিমুখে পালিয়ে যায়।

নাভারণ হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত মোটরসাইকেল আরোহী ২ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।পালিয়ে যাওয়া ঘাতক প্রাইভেটকারটি আটকের চেষ্টা চলছে।#

Share Button

     এ জাতীয় আরো খবর