January 13, 2026, 11:42 pm

সংবাদ শিরোনাম
শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক। রাতারাতি বাঁশের বেড়ার পরিবর্তে ইটের প্রাচীর দিল অভিযুক্তকারীরা নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযানে আওয়ামিলীগ নেতা নুরুল হোসেন গ্রেফতার

শার্শার বৃদ্ধা হত্যা মামলার আসামী নারায়নগঞ্জ হতে আটক

ইয়ানূর রহমান :

mostbet

যশোরের শার্শায় বৃদ্ধা হত্যা মামলার পলাতক আসামী অপু মোড়ল (৩০) কে নারায়নগঞ্জের জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৯ ফেব্রুয়ারী) গভীর রাতে শার্শা থানা পুলিশ নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক অপু মোড়ল শার্শার পিঁপড়াগাছী গ্রামের আব্দুস সামাদ মোড়লের ছেলে।

পুলিশ জানায়, বৃদ্ধা রহিমা খাতুন হত্যা মামলার প্রধান আসামী নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অবস্থান করছে এমন গোপন খরবে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ ইন্সপেক্টর শাহাদাৎ হোসেনের নেতৃত্বে এএসআই
আবু সাঈদ সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে অপুকে আটক করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, আটককৃত আসামীকে আজ বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারী দুপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে পিঁপাড়াগাছী গ্রামের মৃত নবীছদ্দীন গাজীর স্ত্রী রহিমা খাতুন(৭৪)কে পিটিয়ে হত্যা করেন একই গ্রামের আব্দুস সামাদ মোড়লের ছেলে অপু মোড়ল(৩০)। ঘটনার পরপর হত্যাকারীও তার পরিবারের লোকজন আত্মগোপনে চলে যায়। পরে এ ঘটনায় গত ৬ ফেব্রুয়ারী শার্শা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। #

Share Button

     এ জাতীয় আরো খবর