December 17, 2025, 9:16 am

সংবাদ শিরোনাম
শিশু সাজিদের বাবা আমি বিচার চাই, আমার একটা কলিজা হারিয়ে ফেলেছি সিলেট বিভাগের কোন আসনে সহকারি রিটার্নি কর্মকর্তার দায়িত্বে কারা হাদির ওপর হামলাকারীদের ধরতে কড়া নির্দেশ প্রধান উপদেষ্টার এক যুগ পর মৌলভীবাজার চেম্বারে পূর্ণাঙ্গ নির্বাচন: নেতৃত্বে নতুন ভারসাম্য জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) ও লাইব্রেরিয়ান প্রশংসাপত্র ও নম্বরপত্র দেয়ার নামে ২২ হাজার টাকা দাবি গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক গংগাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান

বান্দরবানে স্কুল পড়ুয়া ছাত্রীকে গনধর্ষনে অভিযোগ ৪ জনকে গ্রেফতার

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক :

পার্বত্য জেলার বান্দরবানের আলীকদম উপজেলায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১৪ মার্চ উপজেলার মাতামুহুরি নদীতে গোসল শেষে বাড়ি ফেরার পথে চার যুবক তাকে মুখ চেপে ধরে তামাকক্ষেতে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন চালায়।

পরিবারের অভিযোগ, পিতৃহীন এই ছাত্রীকে ধর্ষণের পর অভিযুক্তরা ভিডিও ধারণ করে ভয়ভীতি দেখায় এবং মামলা না করার জন্য চাপ সৃষ্টি করে। তবে ভুক্তভোগী সাহসিকতার সঙ্গে ঘটনাটি প্রকাশ করে ১৯ মার্চ আলীকদম থানায় অভিযোগ দায়ের করে।এ ঘটনায় অভিযুক্ত চারজন মো. করিম (১৯) মো. রাসেল (২১) আব্দুল মুবিন (২০) ও মো. ইকবাল (২৪)কে আটক করেছে পুলিশ। তারা উপজেলার ৩ নম্বর আলীকদম ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ওয়ার্ডের বাসিন্দা।আলীকদম থানার অফিসার ইনচার্জ মির্জা জহির উদ্দিন জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে চারজনকে আটক করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। মামলার কার্যক্রম চলমান আছে।

Share Button

     এ জাতীয় আরো খবর