March 17, 2026, 3:18 am

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

যশোরের ঝিকরগাছায় সাতসকালে সড়কে ঝরল তিন প্রাণ

আব্দুল জব্বার (ঝিকরগাছা)যশোর,প্রতিনিধি:

যশোরের ঝিকরগাছায় ব্যাটারিচালিত ভ্যান ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২ জন। নিহত তিনজনের মধ্যে একজন শিশু, একজন নারী ও একজন পুরুষ রয়েছেন।

বুধবার (১৯ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে ঝিকরগাছা উপজেলার নবীবনগরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গদখালী গ্রামের জহুর আলীর স্ত্রী নাজমা খাতুন (৫০), বামন আলী গ্রামের হাসান ইকবালের মেয়ে রত্না খাতুন (১২) ও সৈয়দপাড়া গ্রামের জামাল সরদারের ছেলে মোহাম্মদ বাবলু (৫৫)।

এ ঘটনায় আহত অপর দুইজন হলেন- বামন আলী গ্রামের এরশাদ আলীর ছেলে হাসান ইকবাল (৩৫) ও তার স্ত্রী হালিমা খাতুন (২৮)।

দুর্ঘটনায় নিহত রত্না খাতুন আহত হাসান ইকবাল ও হালিমা খাতুন দম্পতির মেয়ে।

দুর্ঘটনার পরপর অ্যাম্বুলেন্সচালক গাড়িসহ পালিয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে বলে নিশ্চিত করেছেন, ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান।

Share Button

     এ জাতীয় আরো খবর