February 11, 2026, 6:51 pm

সংবাদ শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে র‌্যাব-১১ এর নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ সিলেট সড়কে এক মাসে সড়ক দুর্ঘ টনায় ২৫ জনের মৃত্যু যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী ফলাফল একত্রীকরণের নতুন প্রক্রিয়া কারচুপির সুযোগ তৈরি করবে-বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন

মে মাসেই জেরুজালেমে স্থানান্তর মার্কিন দূতাবাস

আন্তর্জাতিক ডেস্কঃ
আগামী মে মাসে মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করা হচ্ছে। মার্কিন প্রশাসনের একজন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের ফলে দ্রুত কাজটি করা হচ্ছে। ফিলিস্তিন এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছে। এদিকে মার্কিন দূতাবাস তৈরিতে অর্থ দিচ্ছেন মার্কিন ক্যাসিনো ব্যবসায়ী শেলডন অ্যাডেলসন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার কংগ্রেস এই সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করতে পারে। মে মাসের মাঝামাঝি ফিতা কেটে দূতাবাসের উদ্বোধন করা হবে। এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স আগামী বছর দূতাবাস স্থানান্তর করার কথা জানিয়েছিলেন।
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রাদিনাহ ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করে বলেছেন, একক কোনো দেশের সিদ্ধান্ত কোনো কিছুর বৈধতা দেবে না, বরং এই অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করবে। আল জাজিরা ও রয়টার্স

প্রাইভেট ডিটেকটিভ/২৪ ফেব্রুয়ারি ২০১৮/মেধা

Share Button

     এ জাতীয় আরো খবর