April 14, 2026, 12:53 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

চাঁদা না পেয়ে বাড়ি ঘরে হামলা-ভাঙচুর মারধরের অভিযোগ বিএনপি নেতা আমজাদের বিরুদ্ধে

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

mostbet

জয়পুরহাটের কালাই উপজেলার বাইগুনী বাজারে ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাঙচুর- ও লুটপাটের অভিযোগ উঠেছে। উদয়পুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আমজাদ গংদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। সম্প্রতি এই ঘটনায় হামলাকারী আমজাদ ও তার দলবল আবারো অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা।

এ শঙ্কায় ভুক্তভোগী জালাল চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। গত কাল ২৩ শে ফেব্রুয়ারি দুপুরের দিকে খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার উদয়পুর ইউনিয়নের বাইগুনী গ্রামের মৃত সফের উদ্দীনের ছেলে জালাল স্থানীয় বইগুনী বাজারে নিজ জমির উপর আলু ধান বস্তা ব্যবসা করে আসছেন। এরই মধ্যে একই গ্রামের রাজ্জাকের ছেলে আমজাদ গংরা দোকান ঘরের তালা ঝুলিয়ে দিয়ে ৬ লাখ টাকা চাঁদা দাবি করে, জালালের কাছ থেকে চাঁদা না পাওয়াই৷ ওই ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি ঘরে হামলা করে আসছিলেন। এরই একপর্যায়ে গত ২৩ ফেব্রুয়ারি সকালে পরিকল্পিতভাবে আমজাদ ও তার দলবল নিয়ে জালালকে কালাই পাঁচশিরা বাজার হইতে হামলা চালিয়ে মারধর করতে থাকেন। এ অবস্থায় বাড়িতে থাকা নগদ টাকাসহ দোকানের মালামাল লুট করে নিয়ে যায়।

সেইসঙ্গে বিভিন্ন কাগজপত্র৷ এ তথ্য নিশ্চিত করে ভুক্তভোগীরা বলেন, তারা আমাদের বাড়ি ঘড় ও দোকানে হামলা চালিয়ে ভাঙচুর-ও লুটপাট করেছে। এ সময় বাড়িতে থাকা নগদ ৩৬ লাখ টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায়। সবমিলে প্রায় সাড়ে ৩৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। এই হামলার বিরুদ্ধে সুষ্ঠু বিচার দাবি করছি।

উদয়পুর ইউনিয়ন পরিষদ সাবেক ইউপি সদস্য আঃ মান্নান তিনি বলেন, আমজাদ গংরা হামলা চালিয়ে লুটপাট করেছে। এ ঘটনা গ্রামবাসীরা সকলেই দেখেছে৷ আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই৷ চাঁদা না পেয়ে এরকম একজনের বাড়িতে হামলা করবে৷ দিনে বেলায় এই প্রথম আমি দেখলাম৷

ভুক্তভোগী জালাল বলেন, ৫ আগস্ট এর পর থেকে আমার কাছ থেকে চাঁদা দাবি করে, আমজাদ প্রথমে দুই লাখ টাকা চাঁদা দাবি করে ৷ না দেওয়াই৷ দোকান ঘরে তালা ঝুলিয়ে ৬ লাখ টাকা দাবি করে আগে চেয়েছিলাম ২ লাখ এখন তালা খুললে দিতে ৬ লাখ দিতে হবে, না দেওয়াই, ২৩ ফেব্রুয়ারি সকালে আমার দোকান ও বাড়িতে হামলা ও ভাঙচুর সহ মালামাল লুট করে৷ গণমাধ্যম কর্মীদের নিয়ে কালাই যাওয়ার পথে পাঁচসিরা বাজারের সামনে আমাকে বেধরক মারপিট করে ডান হাত ভেঙে দেয় বুকে কিল ঘুষি ও যখম করে গুরুতর অসুস্থ হয়ে, আমি বগুড়া টিএমএসএস হাসপাতালে ৭নম্বর বেডে চিকিৎসা নিচ্ছি৷ আমি কালাই উপজেলা কৃষক দলের সদস্য আমার দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন সঠিক বিচারটি আমাকে করে দেয়৷

গত ৫ আগস্ট এর পর থেকে চাঁদাবাজির দৌরাত্মে বিএনপির এই নেতা আমজাদ মেম্বারের ফিরিস্তির নমুনা প্রকাশ্যে এসেছে, পুনট হিমাগারের কাশিয়ার এনামুলের থেকে, জাহাঙ্গীরের মাধ্যমে ৮০ হাজার টাকা চাঁদা নিয়েছে৷ এবং আবার অতিরিক্ত টাকা নেওয়ার জন্য বিভিন্ন হুমকিধামকি দেওয়া হয়েছিল৷ আওরা গ্রামের আব্দুল হাকিমের কাছ থেকে মাটি সংস্কারের কাজ করা হচ্ছে৷ তার থেকে ১০ হাজার টাকা চাঁদা নিয়েছে৷ সাজাহানের স্ত্রী মইফুল থেকে খাশি পাক করে খাওয়া বাবদ ৩৫ হাজার টাকা চাঁদা নিয়েছে৷ যাহার কল রেকর্ড এই প্রতিবেদকের কাছে সংরক্ষণ রয়েছে৷

সব অভিযোগ অস্বীকার করে বিএনপির এই নেতা আমজাদ হোসেন বলেন, সামান্য ইস্যু নিয়ে আমার জামাই সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে জালাল বেদরক মারপিট করেছে জামায়কে নিয়ে আমি মেডিকেলে চিকিৎসা দিচ্ছি৷ জলালের বাড়ি ঘরে ও চাঁদাবাজির বিষয়ে আমার বিরুদ্ধে অভিযোগ যা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন বানোয়াট আমি কোন ভাঙচুর ও জালালের পরিবারের কাউকে মারধর করিনি৷

কালাই উপজেলা কৃষক দলের সভাপতি বেলাল হোসেন সাংবাদিকদের বলেন৷ জালালের উপর এমন হামলা ও তার বাড়িতে ভাঙচুর ও টাকা পয়সা লুটপাট করেছে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই৷ সঠিক তদন্তপূর্বক অভিযুক্তদের আইনের আওতায় এনে বিচার দাবি করছি সে দলের যেই হোক৷

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বিষয়টি আমার জানা নেই। তারা থানায় এসে অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে৷

পিডি/মিলন/অনির্বাণ

Share Button

     এ জাতীয় আরো খবর