April 13, 2026, 8:45 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

১১ দফা প্রস্তাবনা বাস্তবায়নের দাবিতে প্রতিকী পদযাত্রায় ৮ ফাল্গুন একুশ ফেব্রুয়ারি প্রথম প্রহরে প্রভাতফেরি করার আহ্বান

১১ দফা প্রস্তাবনা বাস্তবায়নের দাবিতে প্রতিকী পদযাত্রায়
৮ ফাল্গুন একুশ ফেব্রুয়ারি প্রথম প্রহরে প্রভাতফেরি করার আহ্বান

mostbet

বাংলা ভাষা, বাংলা সন-তারিখসহ জাতিসংঘের দাপ্তরিক কাজে ব্যবহার করা সর্বস্তরে বাংলা সন-তারিখ প্রচলনসহ সংগঠনের ১১ দফা প্রস্তাবনা বাস্তবায়নের দাবীতে দুই যুগ যাবৎ প্রতিবছরের মতো এবারেও মঙ্গলবার ফাল্গুন ৭, ১৪৩০বঙ্গাব্দ (ফেব্রুয়ারি ২০,২০২৪ খ্রিষ্টাব্দ) বিকেল ৩ টায় রাষ্ট্রভাষা আন্দোলনের ১৪৪ ধারা ভঙ্গের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক আমতলা প্রাঙ্গণে (ঢাকা মেডিকল কলেজের হাসপাতালের জরুরি বিভাগের গেইট) থেকে প্রতিকী পদযাত্রা অনুষ্ঠিত হয়।
ভাষা আন্দোলন স্মৃতিরক্ষা পরিষদ এর পক্ষ থেকে বাংলা ভাষা, বাংলা সন-তারিখসহ জাতিসংঘের দাপ্তরিক কাজে ব্যবহার করা সর্বস্তরে বাংলা সন-তারিখ প্রচলনসহ সংগঠনের ১১ দফা প্রস্তাবনা বাস্তবায়ন যথাযথ কর্তৃপক্ষ কে এগিয়ে আশার আহবান জানানো হয়। পদযাত্রায় ড. মোমতাজ উদ্দিন আহাম্মদ সভাপতিত্বে ডা. মআআ মুক্তাদীর এর সঞ্চালনায় আলোচনায় বক্তব্য ভাষাসৈনিক মন্টু কাজী, খ্যাতিমান ভাষা আন্দোলন গবেষক অধ্যাপক এমএ বার্ণিক, ভারত সত্যকাম বাগচী,
বাংলা একাডেমির জীবন সদস্য কবি সৈয়দ নাজমুল আহসান, নুর হোসেন রানা, কবি লিন্ডা আমিন,ছড়াকার ফরিদ সাঈদ,মীর শামসুল আলম বাবু,আবুল কালাম আজাদ, কবি মতিয়ারা চৌধুরী মিনু,সালমা আহমেদ হীরা,কবি আব্দুস সালাম,অভিনেতা নজরুল, বিজু মোহাম্মদ, মাহবুবুল হক, মুহাাম্মদ হাাসানুল বান্না,কবি শশী ইয়াসমিন, কবি নুরূণ নাহার,ফারজানা রাখী, রিয়াদ হোসেন, রিয়াদ মাহমুদ খান প্রমুখ।
পদযাত্রা শেষে সবাই কে ৮ই ফাল্গুন ২১ শে ফেব্রুয়ারি ভাষাশহিদ দিবস এ প্রভাতফেরি লিখে প্রভাতফেরি করার জন্য আহবান জানানো হয়। প্রভাতফেরি আমাদের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির অংশ।
ভাষা আন্দোলন স্মৃতিরক্ষা পরিষদ পক্ষ থেকে ৮ই ফাল্গুন ২১ শে ফেব্রুয়ারি সকাল বেলায প্রথম প্রহরে আজিমপুর কবরস্থান সামনে প্রভাতফেরি আয়োজন করেছে। এই প্রভাতফেরিতে অংশগ্রহন করার জন্য উপস্থিত সবাই কে অনুরোধ জানানো হয় ।

বার্তা প্রেরক

মোঃ হাফিজুর রহমান
সাংগঠনিক সম্পাদক

Share Button

     এ জাতীয় আরো খবর