January 23, 2026, 8:48 pm

mostbet
সংবাদ শিরোনাম
ভোটাধিকার ফিরিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: তারেক রহমান শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা

উখিয়ায় দূর্বৃত্তের হামলায় যুবদল নেতা আহত

নিজস্ব প্রতিবেদক,  কক্সবাজার
কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নে রাতের আঁধারে এক যুবদল নেতাকে মারধর করে মোটরসাইকেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা৷
মঙ্গলবার রাত সাগে ১১টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মুনাফ মার্কেট এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
আহত যুবদল নেতা, জালিয়াপালং ইউনিয়ন যুবদল সাংগঠনিক উত্তর শাখার মৎস্যজীবী বিষয়ক সম্পাদক আবু তাহের (৩৪)।
উপজেলা কৃষকদের আহ্বায়ক সাদমান জামি চৌধুরী জানান, কিছু দুষ্কৃতকারী হঠাৎ মাথাচাড়া দিয়ে উঠেছে৷ মূলত দেশের শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য উঠেপড়ে লেগেছে৷ ঠিক একই ভাবে যুবদল নেতাকে মারধর করে মোটরসাইকেলে আগুন দিয়ে পালিয়ে যায়৷ আগামী ২৪ ঘন্টার মধ্যে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি৷
এদিকে বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসেইন জানান, জালিয়াপালং মুনাফ মার্কেট এলাকায় দুষ্কৃতিকারী মারধর করে মোটরসাইকেলে আগুন দিয়ে পালিয়ে যায়৷ একজন আহত হয়ে হাসপাতাল ভর্তি আছেন৷ এবিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷
দীপন বিশ্বাস, কক্সবাজার
Share Button

     এ জাতীয় আরো খবর