April 13, 2026, 11:40 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

পার্বতীপুরে নিখোঁজের একদিন পর রেল লাইনের পাশ থেকে মস্তকবিহীন হাত বাঁধা লাশ উদ্ধার

আমজাদ হোসেন, পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ

mostbet

দিনাজপুরের পার্বতীপুরে নিখোঁজের একদিন পর রেললাইনের পাশ থেকে   শ্রী ভরত চন্দ্র রায় (৫০) নামের এক ব্যক্তির  মস্তক বিহীন  হাত বাঁধা লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

আজ সকাল ১১ টায় পুলিশ পার্বতীপুর হলদিবাড়ি এলাকার বার্মা ফিলিং স্টেশন এর পাশে রেললাইন উপর থেকে লাশ উদ্ধার করে।

ভরত চন্দ্র পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ৫ নং ইউনিয়নের কালিকাবাড়ি (কুমারপাড়া) গ্রামের বাসিন্দা। তিনি রেলওয়েতে  আউটসোর্সিং এ ওয়েম্যান হিসেবে কর্মরত ছিলেন।
ভরত ছেলে রিপন চন্দ্র রায়  জানাযায় তার বাবা গতকাল বেতন ওঠানোর জন্য বাড়ি থেকে সকালে ১১টায় বের হয়ে আসে। সন্ধ্যার পর থেকে বাবার মোবাইল বন্ধ ছিলো। অনেক খোঁজাখুঁজি করার পরও তার বাবার সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে তার স্ত্রী বৃষ্টি রায়সহ বাবার খোঁজ নেয়ার জন্য শহরে দিকে আসে পথিমধ্যে হলদিবাড়ি বার্মা পেট্রোল পাম্পের নিকট এসে রেল লাইনের দিকে তাকিয়ে দেখে অনেক লোকের জমায়েত নিকটে গিয়ে দেখে তার বাবার লাশ।
নিহতের ছোট ছেলের স্ত্রী দৃষ্টি রায় জানান, গত কাল সোমবার সকালে তার শ্বশুর বেতনতোলার কথা বলে  পার্বতীপুরে আসে তিনি আর বাড়ী ফেরেনি সন্ধ্যা ৬ টার সময় থেকে  তাকে ফোন করে বাওয়া যাচ্ছিলো না তাই আমরা স্বামী- স্ত্রী খোঁজার জন্য সকালে বেরিয়ে আসি এসে দেখী উনি লাশ হয়ে পড়ে আছে রেল লাইনের পার্শ্বে।

পার্বতীপুর রেলওয়ে থানার ওসি মো. ফখরুল ইসলাম জানান, সকালে হলদিবাড়ি রেল গেট এলাকায় রেল লাইনের পাশে  এক ব্যক্তির লাশ পড়ে থাকার খবর পেয়ে লাশটি উদ্ধার করেন।  এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে ।

Share Button

     এ জাতীয় আরো খবর