April 16, 2026, 7:06 am

mostbet
সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

ভুয়া জন্ম নিবন্ধন দিয়ে ভোটার চেষ্টা, লামায় এক মেম্বার’কে সাতদিনের জেল

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:
পার্বত্য জেলার বান্দরবানের লামায় সরই ইউনিয়ন ভুয়া জন্ম নিবন্ধন দিয়ে ভোটার তালিকাভুক্ত হওয়ার চেষ্টাকালে সরই ইউনিয়ন ভুয়া জন্ম সনদ দিয়ে নিজের দ্বিতীয় স্ত্রী সন্দেহ রোহিঙ্গা মনির বেগম (২৫) ভোটার করার চেষ্টায় ও ভূয়া জন্ম সনদ তৈরিতে সহায়তা করায় ৩নং ওয়ার্ডের মেম্বার আব্দুল জব্বার’কে গত সোমবার (১৭ ফেব্রুয়ারী) বিকালবেলা উপজেলা নির্বাচন অফিস থেকে আটক করে মোবাইল কোর্টে ৭ দিনের জেল প্রদান করা হয়েছে। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মেম্বার নিজের স্ত্রীকে ভোটার করতে গিয়ে যাচাই-বাছাই কমিটির হাতে ভুয়া জন্ম নিবন্ধন প্রমাণিত হওয়ায় আব্দুল জব্বার’ মেম্বার’কে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ এর ২ (২) ধারা মোতাবেক ০৭(সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন। উপজেলা নির্বাচন অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুয়া জন্ম নিবন্ধন সনদ তৈরী করে উপজেলায় ভোটার হতে আসে। স্বাক্ষর হুবহু নকল করে। এসময় তারা বর্তমান ঠিকানা হিসেবে নুনিয়াছড়া ২ নং ওয়ার্ড কক্সবাজার পৌরসভা স্থায়ী ঠিকানা উল্লেখ করে। লামা উপজেলা নির্বাচন কর্মকর্তা বেদারুল ইসলাম দৈনিক আজাদী’কে জানান, অফিসে ফাইল জমা দেয়ার পর কাগজপত্র যাচাইকালে সন্দেহ হয়। তখন আবেদনকারীর স্বামীকে (ওয়ার্ড মেম্বার) ডেকে জিজ্ঞাসাবাদ করলে সেই সনদ জালিয়াতির কথা স্বীকার করে। তার বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। লামা উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন দৈনিক আজাদী’কে জানান, সনদ জালিয়াতি ও ভূয়া ঠিকানা ব্যবহার করে ভোটার তালিকাভূক্তির জন্য চেষ্টা গুরুতর অপরাধ। মেম্বারের ২য় স্ত্রী আবেদনকারীর জন্ম নিবন্ধন এর মুলকপি কক্সবাজার পৌরসভা হতে ইস্যুকৃত দেখালেও মূলত সার্ভার কপিতে তার জন্মনিবন্ধন বগুড়া শেরপুর হতে ইস্যুকৃত হিসেবে দেখায়। সে মুলত রোহিঙ্গা কিনা সে বিষয়ে তদন্ত চলমান রয়েছে।
সংবাদ প্রেরক:
মো. ইসমাইলুল করিম
বান্দরবান থেকে
Share Button

     এ জাতীয় আরো খবর