February 15, 2026, 10:52 pm

সংবাদ শিরোনাম
মসজিদের মিম্বর থেকে সংসদে: পীরগঞ্জের নীরব রূপান্তর রংপুর আসন ৪-এর বিজয়ী আখতার হোসেনের সংবাদ সম্মেলন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে র‌্যাব-১১ এর নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ সিলেট সড়কে এক মাসে সড়ক দুর্ঘ টনায় ২৫ জনের মৃত্যু যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে ২৮ জন পদত্যাগ

নজির আহম্মদ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি থেকে একসঙ্গে ২৮ জন পদত্যাগ করে এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন তারা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ কমিটি ভেঙে নতুন করে ঘোষণা করার জন্য আল্টিমেটাম দিয়েছেন পদত্যাগকারীরা।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলন করে পদত্যাগ ও আল্টিমেটামের ঘোষণা দেন জেলার বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্রদের একাংশ।
এর আগে গতকাল রবিবার রাতে ছয় মাসের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২৩৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল। কমিটিতে লক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষার্থী আরমান হোসেনকে আহ্বায়ক, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী শাহেদুর রহমান রাফিকে সদস্য সচিব, মুখ্য সংগঠক পদে রোকেয়া এন ইসলাম কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম মুরাদ ও মুখপাত্র পদে রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী বায়েজিদ হোসাইনকে মনোনীত করা হয়।
সংবাদ সন্মেলনে বক্তব্য রাখেন যুগ্ম-আহ্বায়ক আবদুর রহিম আসাদ, যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান নিরব, মেহেদী হাসান হাসিব ও মতিউর আরিফ। তারা বলেন, বহিরাগতকে কাউকেই আহ্বায়ক-সদস্য সচিব, মুখ্য সংগঠক ও মুখপাত্র পদে রাখা যাবে না। নতুন কমিটির আহ্বায়ক আরমান হোসাইন নোয়াখালীর বাসিন্দা। তাকে আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করে ২৪ ঘণ্টার মধ্যে নতুন কমিটি দিতে হবে। তা-না হলে আন্দোলনের সঙ্গে জড়িত স্থানীয় ছাত্রদের নিয়ে নতুন কমিটি গঠন করা হবে।
নতুন কমিটির আহ্বায়ক আরমান হোসেন বলেন, পদত্যাগকারীদের বিষয়ে আপাতত কোনো বক্তব্য নেই। পরে এ নিয়ে গণমাধ্যমে বিবৃতি দেওয়া হবে।
Share Button

     এ জাতীয় আরো খবর