December 5, 2025, 1:46 am

সংবাদ শিরোনাম
রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) ও লাইব্রেরিয়ান প্রশংসাপত্র ও নম্বরপত্র দেয়ার নামে ২২ হাজার টাকা দাবি গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক গংগাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সম্পাদক জহির বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন মহেশপুরে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ তারাগঞ্জে ঘুষ গ্রহণের ভিডিও দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ : বিএনপি-জামাতের পাল্টাপাল্টি দোষারোপ ১ ডিসেম্বর হাসিনা, রেহানা ও টিউলিপের মামলার রায় একটি হারানো বিজ্ঞপ্তি।

ভোলার তজুমদ্দিনে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে দুই চোরের মৃত্যু

রাকিব হোসেন, ভোলা :
ভোলার তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে দুই চোর নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে ভুঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—তজুমদ্দিন উপজেলার বালিয়া কান্দির নয়ন (২৬) এবং খাসমহলের আমির হোসেন (২৭)। স্থানীয়রা জানান, ভুঁইয়া বাড়িতে কয়েকজন চোর গরু চুরি করতে আসে। বিষয়টি বুঝতে পেরে এলাকাবাসী তাদের ঘিরে ফেলে। ধাওয়া করে চোরদের আটক করলে গণপিটুনি দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।

স্থানীয়রা বলেন, নয়ন দির্ঘদিন যাবৎ চুরি এবং ডাকাতির সাথে জড়িত, তার কারণে এলাকার লোকজন ঠিক মতো ঘুমাতে ও পারেনি।

এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “ঘটনাটি তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের শনাক্তের কাজ চলছে।”

এদিকে, স্থানীয়দের মধ্যে উত্তেজনা থাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী বাড়তি সতর্কতা নিয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর