December 5, 2025, 8:39 pm

সংবাদ শিরোনাম
রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) ও লাইব্রেরিয়ান প্রশংসাপত্র ও নম্বরপত্র দেয়ার নামে ২২ হাজার টাকা দাবি গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক গংগাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সম্পাদক জহির বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন মহেশপুরে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ তারাগঞ্জে ঘুষ গ্রহণের ভিডিও দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ : বিএনপি-জামাতের পাল্টাপাল্টি দোষারোপ ১ ডিসেম্বর হাসিনা, রেহানা ও টিউলিপের মামলার রায় একটি হারানো বিজ্ঞপ্তি।

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত,

পিডি অনলাইন ডেক্সঃ

মঙ্গলবার (১১ ফের্রুয়ারি) মৌলভীবাজার পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব মোঃ শামসুল হক সঞ্চালনা সভাপতিত্ব করেন জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন, পিপিএম।

পুলিশ সুপার কল্যাণ সভায় উপস্থিত জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সের সুবিধা অসুবিধার কথা শোনেন এবং সমাধানের যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এছাড়া বিগত কল্যাণ সভায় উত্থাপিত বিষয়গুলো নিয়ে গৃহিত ব্যবস্থা নিয়ে আজকের সভায় আলোচনা করা হয়।এরপর মাননীয় পুলিশ সুপার কল্যাণ সভায় উপস্থিত অফিসার ও ফোর্স এর উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

কল্যাণ সভায় মৌলভীবাজার জেলা পুলিশের ডিএসবিতে কর্মরত এএসআই মাইদুল ইসলামের ছেলে মোঃ নাইম ইসলাম ২০২৪/২৫ শিক্ষাবর্ষে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে এবং জেলা গোয়েন্দা শাখার এসআই আবু নাইয়ুম মিয়ার মেয়ে মোছা নাহিদা আক্তার মেডিকেল কলেজে ভর্তির যোগ্যতা অর্জন করায় জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

মাসিক কল্যান সভায় জানুয়ারি/২০২৫ মাসের পারফরমেন্স মূল্যায়নে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্তদের হাতে পুলিশ সুপার মহোদয় ক্রেস্ট ও সম্মাননা পত্র তুলে দেন।

পুরস্কার প্রাপ্তরা হলেনঃ -শ্রেষ্ঠ থানাঃ জনাব মোঃ আমিনুল ইসলাম, অফিসার ইনচার্জ, শ্রীমঙ্গল থানা,শ্রেষ্ঠ মামলা তদন্তকারী অফিসারঃ জনাব আব্দুল আলীম, এসআই (নিঃ) কুলাউড়া থানা,শ্রেষ্ঠ সার্জেন্টঃ জনাব সাজিদ আহমেদ মুখলেছ, সার্জেন্ট, সদর ট্রাফিক, মৌলভীবাজার, শ্রেষ্ঠ গোয়েন্দা অফিসারঃ এইচ এম মাহমুদুর রহমান, এসআই (নিঃ), জেলা গোয়েন্দা শাখা, মৌলভীবাজার,শ্রেষ্ঠ আসামি গ্রেফতারকারীঃ আব্দুর রউফ, এসআই (নিঃ), বড়লেখা থানা, মৌলভীবাজার,শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসারঃ জনাব আনোয়ার হোসেন, এএসআই (নিঃ), শ্রীমঙ্গল থানা।

বিশেষ পুরস্কারঃ জানুয়ারি মাসে আইনশৃংঙ্খলা রক্ষায় সার্বিক পারফরমেন্সের জন্য জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ পুরস্কার লাভ করে।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) জনাব আনিসুর রহমান, জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জগণসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

পিডিএন/অনির্বাণ

Share Button

     এ জাতীয় আরো খবর