April 10, 2026, 8:59 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

লালমোহন ইঞ্জিনিয়ারিং সোসাইটির “ক্যারিয়ার টু রোডম্যাপ” সেমিনার অনুষ্ঠিত

রাকিব হোসেন, ভোলা:

mostbet

ভোলা লালমোহন ইঞ্জিনিয়ারিং সোসাইটির উদ্যোগে আয়োজিত “ক্যারিয়ার টু রোডম্যাপ” সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আলহাজ্ব মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, পৌরসভা বিএনপির সভাপতি সাদেক জন্টু মিয়া, যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহীন, এবং সফিউল্লাহ হালদার।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, অভিভাবক, শিক্ষক, ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। বক্তারা তরুণ প্রজন্মের জন্য সঠিক ক্যারিয়ার পরিকল্পনার গুরুত্ব তুলে ধরেন এবং প্রযুক্তিগত জ্ঞান অর্জনের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটি তরুণ শিক্ষার্থীদের জন্য দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণাদায়ক বলে উপস্থিত শিক্ষার্থীরা অভিমত ব্যক্ত করেন।

লালমোহন ইঞ্জিনিয়ারিং সোসাইটি ভবিষ্যতে আরও এমন আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের এগিয়ে নিতে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

Share Button

     এ জাতীয় আরো খবর