March 11, 2026, 1:07 pm

সংবাদ শিরোনাম
আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম গঙ্গাচড়ায় মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রায়হান সিরাজী

তেঁতুলিয়ায় তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি শীর্ষক মাঠ দিবস পালন

মো: আল-আমিন, পঞ্চগড় সংবাদদাতা :
কম খরচ ও অল্প সেচ এবং স্বল্প সময়ে ফসল চাষে কৃষকদের মাঝে উদ্ধুদ্ধ করতে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় প্যার্টান ভিত্তিক বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ডাহুক আশ্রয়ন প্রকল্পের এলাকায় এ মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা আয়োজন করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এস. এম গোলাম সারওয়ার, .মনিটরিং অফিসার দিনাজপুর অঞ্চল। ২০২৪-২৫ অর্থ বছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় প্যাটার্নভিত্তিক (সরিষা-বোরো-রোপাআমন) বাস্তবায়ন প্রদর্শনীর উপলক্ষ্যে এ আয়োজন করা হয়।
তেঁতুলিয়া উপজেলা কৃষি কর্মকর্তা তামান্না ফেরদৌসের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুবোধ চন্দ্র রায় , এডিডি উদ্যান পঞ্চগড়।
অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন মো: মোজাম্মেল হক, উপসহকারী কৃষি কর্মকর্তা, বুড়াবুড়ি। উক্ত আয়োজনে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন শাখার সভাপতি মোঃ বসির আলম ও সাধারণ সম্পাদক মো: রবিউল ইসলাম, কৃষক দলের সভাপতি মো: নাসির উদ্দীন প্রমুখ।
সাধারণ কৃষকগণসহ উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এসময় স্থানীয় কৃষক-কৃষাণী, গণমাধ্যমকর্মী, কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর