December 11, 2025, 8:41 pm

সংবাদ শিরোনাম
জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) ও লাইব্রেরিয়ান প্রশংসাপত্র ও নম্বরপত্র দেয়ার নামে ২২ হাজার টাকা দাবি গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক গংগাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সম্পাদক জহির বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন মহেশপুরে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ তারাগঞ্জে ঘুষ গ্রহণের ভিডিও দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ : বিএনপি-জামাতের পাল্টাপাল্টি দোষারোপ ১ ডিসেম্বর হাসিনা, রেহানা ও টিউলিপের মামলার রায়

বিরামপুর রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক ও হেল্পার নিহত

হিলি প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে (রেল গোমটি) রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন।
সোমবার (৩ ফেব্রুয়ারী) রাত ১টার দিকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের সাথে পাথরবাহী ট্রাকের ধাক্কায় এই দূর্ঘটনা ঘটে।

নিহত হেলপারের নাম আরিফ হোসেন। সে পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার ভজনপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। নিহত ট্রাক চালকের পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মমতাজুল হক।

পুলিশ জানায়, বিরামপুর থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাক বিরামপুরের ঘোড়াঘাট (রেল গোমটি) এলাকায় রেলক্রসিং অতিক্রম করার সময় ঢাকাগামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেন ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ নিমিষেই দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনা স্হলে ট্রাকের হেলপার নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় ট্রাকের চালককে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানায়, রেলক্রসিংয়ের দায়িত্বে থাকা গেটম্যান রেলগেটে হাতল ফেলে না রাখায় এই দুর্ঘটনা ঘটে। গেটম্যান এর অসচেতনতার কারণে এমন দূর্ঘটনা ঘটেছে। এরপর থেকে গেটম্যান পলাতক রয়েছেন।

দূর্ঘটনার খবর পেয়ে পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কমকতা (ওসি) ফখরুল ইসলাম ঘটনা স্হলে এসে পর্যবেক্ষণ করেছেন।

এদিকে দূর্ঘটনার কারণে ট্রেন চলাচল রাতে সাময়িক বন্ধ থাকলেও ভোর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে রাস্তার উপর ট্রাকটি পড়ে থাকায় দীর্ঘ যানজটের কারণে দিনাজপুর, ঢাকা ও রুটে সকল যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পাথর বোঝাই ট্রাক থেকে পাথর আনলোড সহ রাস্তায় যানবাহন চলাচলের জন্য কাজ চলছে।

Share Button

     এ জাতীয় আরো খবর