January 13, 2026, 6:19 am

সংবাদ শিরোনাম
শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক। রাতারাতি বাঁশের বেড়ার পরিবর্তে ইটের প্রাচীর দিল অভিযুক্তকারীরা নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযানে আওয়ামিলীগ নেতা নুরুল হোসেন গ্রেফতার

হিলিতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

হিলি প্রতিনিধি

mostbet mostbet

দিনাজপুরের হিলি হাকিমপুর উপজেলা পর্যায়ে ৫৩ তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২ ফেব্রুয়ারী) সকালে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহমদ আহসান হাবিব উপস্থিত থেকে ভলিবল খেলার মাধ্যমে ৫৩ তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহমদ আহসান হাবিব বলেন, এবারে ৫৩ তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা (২-৫) ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে। আজকে, ভলিবল, ব্যাডমিন্টন একক ও দ্বৈত, সাইকেলিন (বালক, বালিকা) অনুষ্ঠিত হয়েছে।

এতে ভলিবল খেলায় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে পাউশগাড়া স্কুল এন্ড কলেজ এবং রানার্সআপ পাউশগাড়া ফাজিল মাদ্রাসা।
এছাড়া ব্যাডমিন্টন একক ও দ্বৈত (বালিকা) উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছেন (একক) পাউশগাড়া স্কুল এন্ড কলেজ এর রায়হানা তাসলিমা, দ্বৈত চ্যাম্পিয়ন হয়েছে একই প্রতিষ্ঠানের রায়াহানা তাসলিমা ও শানু আকতার।

ব্যাডমিন্টন একক (বালক) চ্যাম্পিয়ন হয়েছে, মোঃ আইয়ুব খান পাউশগাড়া ফাজিল মাদ্রাসা এবং দ্বৈত মোঃ হাসিব ও রাফিউল ইসলাম বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ।

সাইকেলিন (বালিকা)মোরশেদা আক্তারা (নয়নতারা) বোয়ালদাড় স্কুল এন্ড কলেজ, বালক মাহফুজুর রহমান সবুজ নন্দীপুর দাখিল মাদ্রাসা।
বিজয়ীদের মাঝে আগামী ৫ ফেব্রুয়ারী পুরস্কার বিতরণ করা হবে বলে জানান তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর