February 15, 2026, 11:14 pm

সংবাদ শিরোনাম
মসজিদের মিম্বর থেকে সংসদে: পীরগঞ্জের নীরব রূপান্তর রংপুর আসন ৪-এর বিজয়ী আখতার হোসেনের সংবাদ সম্মেলন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে র‌্যাব-১১ এর নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ সিলেট সড়কে এক মাসে সড়ক দুর্ঘ টনায় ২৫ জনের মৃত্যু যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক

ঠাকুরগাঁওয়ের দুই দরিদ্র শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে র‍্যাব ১৩

মো: আলমগীর ঠাকুরগাঁও প্রতিনিধি

শিক্ষার আলোয় উদ্ভাসিত হোক সবাই দারিদ্রতার কাছে হার মানবে না আলোর পথের অদম্য যাত্রার মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে র‍্যাব।

ঠাকুরগাঁওয়ের দুই শিক্ষার্থী মাসুমা আক্তার হিরা ও শ্রাবণী রায় মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া তাদের ফুলের শুভেচ্ছা ও আর্থিক সহায়তা প্রদান করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১৩।

রবিবার দুপুরে সদর উপজেলার সালান্দর ইউনিয়নের বরুনাগাঁও এলাকায় এই দুই শিক্ষার্থীকে পড়ালেখার জন্য আর্থিক অনুদান ও দুটি পরিবারকে একটি করে দুধের গাভী প্রদান করেন র‍্যাবের রংপুর রেঞ্জের – পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরীর পক্ষে দিনাজপুর র‍্যাব-১৩ কোম্পানি কমান্ডার অ্যাডিশনাল এসপি মহিদুল ইসলাম।

সেখানে র‍্যাপিড একশন ব্যাটালিয়ান (র‍্যাব-১৩) এর কোম্পানি কমান্ডার মহিদুল ইসলাম পিপিএম বলেন, আমাদের মানবিক কাজের অংশ হিসেবে দুই কৃতি শিক্ষার্থীকে আমাদের সিইও স্যারের পক্ষ থেকে উপহার পৌঁছে দিয়েছি। তারা দারিদ্র্যতা জয় করে মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছে।

মো: আলমগীর
ঠাকুরগাঁও প্রতিনিধি

Share Button

     এ জাতীয় আরো খবর